ব্রাহ্মণবাড়িয়া প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
আগামী ২৫ এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাস্পাইন। এ জন্য ব্রাহ্মনবাড়িয়া সিভিল সার্জন অফিস নানা কর্মসুচী গ্রহন করেছে। এবার ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত ৫ লক্ষ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসুচী সফলে জেলার ১০ টি উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন স্থানে ২ হাজার ৪ শ ৬১টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ২৯০ জন সুপারভাইজার ছাড়াও ৮শ ৬৮ জন কর্মী নিয়োগ করা হয়েছে।
সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে ক্যাপসুল খাওয়ানোর কাজ। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পাইন উপলক্ষ্যে জেলা ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা শীর্ষক এক সভায় এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তিার হাসিনা আক্তার। বক্তব্য রাখেন ডাক্তার মোপঃ নোমন, ডাক্তার শওকত হোসেন, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ।











