মাদক সেবনে ৬ পুলিশ সদস্যকে চাকরি থেকে বহিষ্কার

news-image

অনলাইন ডেস্ক : দিনাজপুরে মাদক সেবনের অভিযোগে ৫০ পুলিশ সদস্যের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যার মধ্যে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় ছয় পুলিশ সদস্যকে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।

গত বৃহস্পতিবার চাকরি থেকে তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হয়।

জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন জানান, বিজয় দিবসের পর থেকে জেলার কর্মরত পুলিশ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সদস্যদের মধ্যে প্রাথমিকভাবে ৫০ জনকে মাদক সেবনের সন্দেহে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে তাদের মধ্যে ছয় জনের মাদক সেবনের প্রমাণ পাওয়ায় গত বৃহস্পতিবার চাকরি থেকে তাদেরকে স্থায়ী বহিষ্কার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, গত ডিসেম্বর মাসে পুলিশ সদস্যদের মাদক গ্রহণ শনাক্তের কার্যক্রম শুরু হয়। জেলার সকল দপ্তরকে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষা করে মাদক গ্রহণের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন