শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পচেত্তিনো নেইমার-এমবাপ্পেদের নতুন কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : অবশেষে গুঞ্জনই সত্যি হলো। প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন মাউরিসিও পচেত্তিনো।

ব্রিটিশ সংবাদমাধ্য বিবিসি এমনটি নিশ্চিত করেছে।
টটেনহ্যাম ও সাউদাম্পটনের সাবেক এই কোচ টমাস টুখেলের উত্তরসূরি হিসেবে পিএসজিতে যোগ দিলেন। তিনি কাতারভিত্তিক মালিকানার দলটির সঙ্গে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করেছেন। তবে এই চুক্তি আরও এক বছর বাড়তে পারে।

৪৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত পিএসজির হয়ে খেলেছিলেন। তবে ২০১৯ সালের নভেম্বরে টটেনহ্যাম থেকে বরখাস্ত হওয়ার পর এতদিন বেকার ছিলেন এই তারকা।

লিগ ওয়ানে বর্তমানে তিন নাম্বারে থাকা পিএসজি আগামী ফেব্রুয়ারি ও মার্চে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে।

এর আগে আড়াই বছরের মেয়াদ শেষে গত ২৯ ডিসেম্বর জার্মান কোচ টুখেলকে বরখাস্ত করা হয়। লিগে দলের বাজে পারফরম্যান্সেই তাকে সরানো হয়েছে।

ফরাসি লিগের শীতকালীন ছুটির পর আগামী রোববার দলের সঙ্গে প্রথম অনুশীলনে যোগ দেবেন পচেত্তিনো।

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম