,

মাত্র ৩০ সেকেন্ডে হাতের নাগালেই মশা দূর করার ২টি দারুণ উপায়!

43671033897933775721AmazingHealthBenefitsofCoconutOil-2লাইফস্টাইল ডেস্ক : মশা তাড়াবার স্প্রে বলুন, কয়েল বলুন বা অন্য যে কোন উপাদান- প্রতিটিই তৈরি হয় ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে। আর বলাই বাহুল্য যে এইসব রাসায়নিক উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাহলে উপায়? উপায় আছে বৈকি! আপনি চাইলেই ঘরেই তৈরি করতে পারেন মশা তাড়াবার জন্য কার্যকরী উপাদান, তাও মাত্র ৩০ সেকেন্ডের কম সময়ে। আর এতে আপনার কাজে আসবে নারিকেল তেল বা ভ্যানিলা এসেন্সের মত সাধারণ উপাদান!

পদ্ধতি এক
এই পদ্ধতিতে আমাদের লাগবে খুবই সাধারণ দুটি উপাদান। নারিকেল তেল ও এসেনশিয়াল অয়েল। নারিকেল তেল সবার ঘরেই মজুদ থাকে, সাথে বেছে নিন আপনার পছন্দের যে কোন এসেনশিয়াল অয়েল। ল্যাভেনডার, মিনট, লবঙ্গ, বেসিল, লেমনগ্রাস বা রোজমেরী-এই ফ্লেভার গুলো থেকে বেছে নিন যে কোন একটি বা দুটি এসেনশিয়াল অয়েল।

৮ আউন্স নারিকেল তেলের সাথে মিশিয়ে নিন ২ চা চামচ এসেনশিয়াল অয়েল। ব্যাস, তৈরি আপনার জন্য মশা তাড়াবার প্রাকৃতিক তেল! এই তেল আপনি শরীরের যে কোন অংশে মাখতে পারেন। মশা তো দূর হবেই, সাথে ত্বকও ভালো থাকবে। আর মশা থাকবে আপনার কাছ থেকে অনেক অনেক দূরে। কেবল মশা নয়, পিঁপড়া সহ অন্যান্য ক্ষুদ্র পোকামাকড়ও আর কাছে ভিড়বে না।

পদ্ধতি দুই
পরের উপায়টিতে আপনার কাজে লাগবে কেবল ভালো মানের ভ্যানিলা এসেন্স। হ্যাঁ, যে ভ্যানিলা এসেন্স আমরা খাবার তৈরিতে ব্যবহার করি, সেটাই।

ভ্যানিলা এসেন্সের সাথে সমান সমান পরিমাণ পানি মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ ব্যবহার করুন নিজের ত্বকে। চাইলে এই মিশ্রণের সাথে সামান্য লেবুর রস মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিজের ঘরে বা বাগানেও স্প্রে করতে পারেন।

রেফারেন্স
4 Cheap and Easy Homemade Mosquito Repellents- wisebread
How to Make Homemade Bug Repellent- livingthenourishedlife
All-Natural Homemade Bug Spray Recipes That Work!- wellnessmama

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ