বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধী প্রসূতির ছেলে শিশু প্রসব, চিকিৎসা সেবা দিচ্ছেন নার্সরা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের গাইনী
বিভাগে ভর্তি করার পর সাথী আক্তার(১৯) নামের এক প্রতিবন্ধী প্রসূতি এক ছেলে শিশু প্রসব হয়েছে। প্রতিবন্ধী প্রসূতি ঔ মহিলা জন্মগত ভাবে পা বিকলাঙ্গ ছিল। সে মানুষের সাহায্য নিয়ে চলতেন।
তাঁর আত্নীয়-স্বজন নেইবললেই চলে, এখন হাসপাতালে নার্সরা অভিভাবক হয়ে প্রসূতি ও নবজাতককে চিকিৎসা সেবা দিচ্ছেন। মঙ্গলবার(২৯ ডিসেম্বর) দুপুরে হাসপাতালে সিজারের মাধ্যমে ছেলে সন্তান প্রসব করেন ডা. জিনান রেজা ও ডা.শারমীন হক দীপ্তি। মা ও নবজাতকসহ দুইজনই সুস্থ আছেন। বর্তমানে হাসপাতালের ডাক্তার-নার্সদের তত্ত্বাবধানে চিকিৎসা পাচ্ছেন সাথী ও নবজাতক ছেলেটি।
জেলা সদর হাসপাতাল সূএে জানা যায়, গত ২৩ ডিসেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে কলোনির এক মহিলা প্রতিবন্ধী প্রসূতিকে হাসপাতালের গাইনী বিভাগে ভর্তি করেন। ভর্তি করানোর পর প্রসূতি মাকে ১হাজার টাকা দিয়ে ওই মহিলা চলে যাওয়ার পর থেকে সাথীর পাশে আর কেউ ছিল না। ওই মহিলার পাশে কেউ না থাকলেও হাসপাতালের কর্তবরত নার্সরা অভিভাবক হয়ে চিকিৎসা সেবার দায়িত্ব নেন। মঙ্গলবার সিজারের মাধ্যমে একটি ফুটফুটে ছেলে শিশু প্রসব হয়। প্রসবের পর নবজাতক ছেলে ও প্রসূতি মাকে হাসপাতালের কনসালট্যান্টদের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই মহিলাকে স্বেচ্ছায় রক্তদান ও ওষুধপত্র দিয়ে সহযোগিতা করছেন “ব্রাহ্মণবাড়িয়া’র বাতিঘর” নামের একটি সামাজিক ও মানবিক সংগঠনের অঙ্গ-সংগঠন ‘ব্লাড ডোনার অব বাতিঘর’ এর পরিচালক মো. রাকিবুল ইসলাম ও মো. আব্দুর রহমান, সাংবাদিক আজহারসহ অন্যান্য সদস্যরা।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, ওই প্রতিবন্ধী প্রসূতির একটি ছেলে সন্তান জন্ম হয়েছে। মা ও শিশু দুইজনই সুস্থ আছেন৷ হাসপাতাল থেকে সকল প্রকার ওষুধ দেওয়া হচ্ছে। হাসপাতালের নার্স ও স্বেচ্ছাসেবী সদস্যরা ওই মহিলার খাবার থেকে শুরু করে যখন যা প্রয়োজন হচ্ছে তা ব্যবস্থা করে দিচ্ছে।
উল্লেখ্য যে, গত দেড়বছর আগে আখাউড়া উপজেলার শান্তিপুরের বাছির মিয়া নামের এক প্রতিবন্ধীর সাথে সাথীর বিয়ে হয়। সাথীর পেটে যখন বাচ্চা আসে তখন কাদির মিয়া স্ত্রীর কোন খোঁজখবর রাখেনি।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী