,

ডিপজল-মাহিকে নিয়েও অনিশ্চয়তা!

71666_e2বিনোদন প্রতিবেদক : ডিপজল এবং মাহির মতো দর্শকপ্রিয় শিল্পীদের নিয়ে ব্যবসায়িক অনিশ্চয়তায় ভুগছে আলোচিত প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। প্রেক্ষাগৃহে দর্শক সংকটের কারণে তারা তাদের নতুন ছবি ‘অনেক দামে কেনা’র মুক্তি পিছিয়ে নিয়েছে। জাকির হোসেন রাজু পরিচালিত ডিপজল-মাহি ও বাপ্পি চৌধুরী অভিনীত এই ছবিটি আগামী ১৫ই মে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু চলচ্চিত্র ব্যবসার বর্তমান ভয়াবহ বিপর্যয়ের কারণে জাজ মাল্টিমিডিয়া ১৫ই মে ছবি মুক্তি দেবে না বলে জানা গেছে। ‘অনেক দামে কেনা’ ছবির মাধ্যমে বেশ অনেক দিন পর অভিনয়ে ফিরেছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ডিপজল। এ কারণে নতুন আশার সঞ্চার হয়েছিল। একদিকে ডিপজল তার সঙ্গে মাহি-বাপ্পিসহ সফল জুটি অন্যদিকে জাজ মাল্টিমিডিয়া এবং জাকির হোসেন রাজুর মতো পরিচালক। সব মিলিয়ে দারুণ একটি আশা ছিল ‘অনেক দামে কেনা’ ছবিটি নিয়ে। কিন্তু চলচ্চিত্র ব্যবসার বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ডিপজল-মাহি-বাপ্পির মতো তারকাদের নিয়েও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। ‘অনেক দামে কেনা’ ছবির মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার মধ্যদিয়ে চলচ্চিত্র ব্যবসার বিপর্যয়ের ভয়াবহতার চিত্র আরেকবার ফুটে উঠেছে। চলচ্চিত্রপাড়া কাকরাইল সূত্রে জানা গেছে, এই অবস্থা স্থায়ী হলে আরও বেশ কিছু বড় মাপের ছবি মুক্তির পূর্ব ঘোষিত সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ