,

ব্রাহ্মণবাড়িয়া হিউম্যানিটি ফার্স্ট ইন্টারন্যাশনাল এর সেবামূলক কর্মকান্ড

B Baria Mapহিউম্যানিটি ফার্স্ট ইন্টারন্যাশনাল আর্তমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে বিগত দিনের ন্যায় শুভ বাংলা নববর্ষ ১৪২২ বঙ্গাব্দ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক টিম এর উদ্যোগে গত ১৪ এপ্রিল মঙ্গলবার ফারুকী পার্ক, স্মৃতিসৌধ ও ডিসি মেলা প্রাঙ্গণে বিনামূল্যে আগত মানুষদের মাঝে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড বাস্তবায়ন করেন। সেবা সমূহের মধ্যে বিনামূল্যে প্রায় ২শ’ লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং প্রায় ১ হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি পান করানো হয়। বাংলা নববর্ষের দিন সকাল প্রায় ৭টা হতে সেবাসমূহ শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত চলে। এ সেবায় সকল বয়সের ৩৪ জন স্বেচ্ছাসেবক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনরকম বিরতি ছাড়া দায়িত্ব পালন করেন। নববর্ষের স্মৃতিসৌধে সকাল প্রায় সাড়ে ১০টায় হিউম্যনিটি ফার্স্ট ইন্টারন্যাশনালের বিনামূল্যে সেবাদানের স্টলগুলো পরিদর্শনে আসেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম বার,  মেয়র মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসক হিউম্যানিটি ফার্স্ট এর কার্যক্রমের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য আহবান জানান। বিভিন্ন সেবা গ্রহণকালে অভিমত ব্যক্ত করে প্রভাষক খোকন খান বলেন, তরুণ সম্প্রদায় কর্তৃক এ ধরনের মানবসেবাসমূলক উদ্যোগে নিঃসন্দেহে ভালো, বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ এর প্রভাষক ইমতিয়াজ বলেন, এ ধরণের উদ্যোগ মহৎ ও প্রশংসনীয়, ইতালি প্রবাসী আকলিমা বেগম বলেন- বৈশাখী অনুষ্ঠানে পার্কে বিনামূল্যে হিউম্যানিটি ফার্স্ট এর পক্ষ থেকে পানির ব্যবস্থা করা হয়েছে তা অনেক ভালো, মাইজদী পিটিআই ইন্সট্রাক্টর মোঃ শফিকুল ইসলাম বলেন, মানবতার চিন্তায় এমন মহৎ উদ্যোগে সত্যিই প্রশংসনীয়। অসংখ্য ধন্যবাদ আপনাদের যারা এর সাথে সংশ্লিষ্ট। হিউম্যানিিট ফার্স্ট ইন্টারন্যাশনাল এর ওয়েবসাইট ভিজিট করলে বিস্তারিত তথ্য জানা যাবে। সংগঠনের উপদেষ্টা আরশাদুল ইসলামের নেতৃত্বে ও এখতিয়ার উদ্দিন শুভ পরিচালনায় এ কাজে অংশগ্রহণ করেন নুরুদ্দীন, শামীম আহমেদ, তৌফিক সরকার, সোহাগ আহমদ, চাঁদ, দেলোয়ার হোসেন মুন্না, দ্বীপ, আপেল, নেহাল, রাশেদ, রক্তিম, অলডিন, রাব্বি, শাকিল, অয়ন, শাদ, সান প্রমুখ।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ