,

ফের এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল সৌদি

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার নতুন প্রকোপ শুরু হওয়ায় সৌদি আরব আরও এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

আজ সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আকাশপথ, স্থলপথ ও জলপথ দিয়ে সৌদিতে প্রবেশ ও বাহির হওয়া আরও এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে। বিশ্বে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ শনাক্তের পরে সৌদি সংক্রমণ রোধে এই পদক্ষেপ নিয়েছে।

তবে যারা সৌদি আরবের নাগরিক নন, তাদের সৌদি আরবের বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারে বিমানবন্দরগুলোকে নির্দেশ দিয়েছে জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে এ কাজ করতে বলা হয়েছে।

জিএসিএ শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে এই বলে যে, বিদেশি বিমানগুলো চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে পারবে। তবে সেসব বিমানের কোনো ক্রু বিমান থেকে বিমানবন্দরে নামতেই পারবে না। বিমানবন্দরের স্টাফদের সঙ্গেও সশরীরে সাক্ষাৎ করতে পারবে না তারা।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি