শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে মিলেনিয়াম একতা যুব সংঘের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Nasirnagar (Mo)Pictureস্টাফ রিপোর্টার নাসিরনগর : শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের লক্ষ্যে নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম মিলেনিয়াম একতা যুব সংঘের  কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বুধবার জেঠাগ্রাম ফার্মগেইট বাজার চত্বরে সংঘের  সভাপতি মোঃ জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মোঃ আইয়ুব খান। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা বিভাগের রেজিষ্ট্রেশন কর্মকর্তা জোয়ারদার মহিউদ্দিন ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ,সহকারী  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন,একতা যুব সংঘের সাবেক সভাপতি মোঃ হুমায়ুন রেজা চৌধুরী,তোসাদ্দেক আহাম্মেদ খান লিপন,খন্দকার মোঃ কাউছার, জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আব্বাস উদ্দিন, প্রধান শিক্ষক সৈয়দ শওকুতুল ইসলাম, প্রধান শিক্ষক ছগির আহাম্মেদ, প্রধান শিক্ষক নাসির আহম্মেদ,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া, ফয়েজ আহমেদ,আবুল বাসার। বক্তব্য রাখেন, সংঘের সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন,মিজানুর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি  কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।