রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবড়িয়ায় সেচ খালের বিভিন্ন অংশ ভরাট, ১৬ হাজার হেক্টর জমির চাষাবাদ ব্যাহত হবার আশঙ্কা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ হাজার হেক্টর জমির সেচ সুবিধা বন্ধ হবার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ৩৫ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি প্রভাব পড়বে খাদ্যোৎপাদনেও আশঙ্কা করা হচ্ছে। মহাসড়ক প্রশস্থকরণের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা – সিলেট হাইওয়ের পাশে বিএডিসির আশুগঞ্জ – পলাশ এগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের প্রধান ক্যানেলটির বিভিন্ন অংশ ভরাট করে ফেলায় এ অনিশ্চয়তা দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানাযায়, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থল বন্দর পর্যন্ত সড়ক প্রশস্ত করণের কাজ চলছে। ফোর লেনে রুপান্তরের জন্য সড়কের পাশে থাকা বিএডিসির সেচ প্রকল্পের প্রধান ক্যানেলটির (সবুজ প্রকল্প) বিভিন্ন অংশ ভরাট করে ফেলা হয়েছে। আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত পানি কুলিং রিজার্ভারের মাধ্যমে প্রক্রিয়া করে সড়ক ও জনপথের জায়গা ব্যবহার করে আশুগঞ্জ – পলাশ এগ্রো ইরিগেশন সেচ প্রকল্পের ক্যানেল দিয়ে জমির সেচ কাজের জন্য ব্যবহার হয়ে আসছিল।

এই কাজে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি পুকুরকে কুলিং রিজার্ভার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। কিন্তু বর্তমানে নতুন করে প্রকল্পের প্রধান সেচ খাল হিসেবে ব্যবহৃত ক্যানেলটির বিভন্ন অংশ ভরাট করে ফেলায় বিএডিসির সবুজ প্রকল্পটিই এখন হুমকীর সম্মুখীন। এই সবুজ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর ও নবীনগরের প্রায় ৩৫ হাজার কৃষক এই প্রকল্পের সুবিধাভোগী। এসব উপজেলার ২২ টি ইউনিয়নের ১৬ হাজার হেক্টর জমি চাষ এই সেচের উপর নির্ভরশীল। প্রকল্পের প্রধান সেচ খাল বন্ধ হয়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন হাজার হাজার কৃষক। প্রকল্পটি বন্ধ হয়ে গেলে এলাকার চাষাবাদসহ খাদ্য উৎপাদনও ব্যাহত হবে।

স্থানীয় কৃষক হোসেন মিয়া ও বকুল আলী জানান, এই সেচ প্রকল্প বন্ধ হলে আমাদের আবাদী জমি খিল থাকবে। তাহলে আমরা কি করে খাব। আমরা দাবী জানাচ্ছি সেচ প্রকল্পটি চালু রেখে যেন সড়কের উন্নয়ন কাজ করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ রবিউল হক মজুমদার বলেন, আমরা আশা করছি সরকার জনস্বার্থে সেচ প্রকল্পটি চালু রাখবে। যদি প্রকল্পটি কোন কারণে বন্ধ হয় তাহলে বিকল্প সেচ ব্যবস্থা গড়ে তুলা হবে।

আশুগঞ্জ-পলাশএগ্রো ইরিগেশন প্রকল্পের পরিচালক মো: ওবায়েদ হোসেন জানান, প্রকল্পটি বন্ধ হলে ৩৪ হাজার কৃষকের ১৬ হাজার হেক্টর জমির চাষাবাদ ব্যাহত হবে। আমরা সেচকাজ অব্যাহত রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।

এ বিষয়ে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান জানান, উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সেচ প্রকল্প সচল রাখার ব্যাপারে সংশ্লিষ্ট প্রকল্প অফিসসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০