,

বিশ্বে করোনায় শনাক্ত ৮ কোটি ছুঁই ছুঁই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনার তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই ভাইরাসটি। উপরন্ত বিশ্বের বিভিন্ন দেশে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা। যদিও সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শুক্রবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৫০০ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৪৯ হাজার ৪২৯ জনের।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৬১ লাখ ২৮ হাজার ৮৯৭ জন।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯১ লাখ ১১ হাজার ৩২৬ জন। মারা গেছেন ৩ লাখ ৩৭ হাজার ৬৬ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১ লাখ ৪৭ হাজার ৪৬৮। মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ১২৮ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৪ লাখ ২৫ হাজার ৫৯৩। মারা গেছেন ১ লাখ ৯০ হাজার ৩২ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা