,

টিকার প্রয়োগ শুরু কুয়েতে করোনা 

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে করোনার টিকা প্রদান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে দেশটির নাগরিক ও বসবাসকারীদের মধ্যে টিকা দেওয়া শুরু করেছে কুয়েত সরকার।

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালেদ আল সাবাহ টিকার ডোজ গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘করোনার টিকা নিরাপদ এবং অনেক দেশ তা প্রয়োগের অনুমোদন দিয়েছে।’

গত বুধবার যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানের বায়োএনটেকের যৌথ উদ্যোগে প্রস্তুত হওয়া টিকার এক লাখ ৫০ হাজার ডোজ আমদানি করেছে কুয়েত। একই দিন কাতারে করেনার টিকা প্রদান শুরু হয়েছে।

কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ড. বাসেল আল সাবাহ বলেন, ‘মন্ত্রণালয় দেশের সব ব্যক্তিকে টিকা প্রদান নিশ্চিত করতে কাজ করছে। তবে বয়স্ক ব্যক্তি ও সম্মুখসারির যোদ্ধাদের প্রথমে করোনা টিকা দেওয়া হবে।’

কুয়েতের জনস্বাস্থ্য বিভাগরে পরিচালক ডা. ফাহাদ আল কিমলাস বলেন, করেনা টিকা নিতে আগ্রহীদেরকে টিকা গ্রহণের জন্য নির্দিষ্ট পক্রিয়ায় আবেদন করতে হবে।

প্রতি মাসে পুরো এক বছর ব্যাপী টিকা আমদানি করা হবে। সৌদি আরব ও আমিরাতসহ উপসাগরীয় অন্যান্য দেশ বছরব্যাপী করোনা টিকার আমদানি শুরু করে। টিকা বিষয়ক তথ্য জানতে কেবল স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যের ওপর নির্ভর করার অনুরোধ করেছে কুয়েতের স্বাস্থ্যবিভাগ।

কুয়েতে এখন পর্যন্ত এক লাখ ৪৮ হাজার জনের করোনা সনাক্ত হয়েছে এবং ৯২৪ জন মারা গিয়েছে।

সূত্র : এএফপি

 

এ জাতীয় আরও খবর

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী