,

‘মানবজাতিকে ন্যায়ের পথে পরিচালিত করতে যিশু খ্রিস্টের জন্ম’

news-image

অনলাইন ডেস্ক : বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্য যিশু খ্রিস্টের জন্ম হয়। তিনি মানুষকে শুনিয়েছেন শান্তির বাণী ও ভালোবাসার কথা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বাণীতে এসব কথা বলেন তিনি।

খ্রিস্ট ধর্মাবলম্বীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, ‘যিশু খ্রিস্টের জন্ম ও তার ক্রুশীয় মৃত্যুর প্রকৃত তাৎপর্য হল মানুষের পাপ কালিমা মুছে যাওয়া, সত্য জীবনযাপন করা, অন্যায় অত্যাচার বন্ধ করা, ন্যায্যতা আনায়নসহ প্রভূতি ভালো কাজে আমাদেরকে উদ্বুদ্ধ করা।’

বড়দিনে ওরশন এরশাদের প্রত্যাশা সাম্প্রদায়িকতা, সহিংসতা আর ভেদাভেদ ভুলে শান্তির সুবাতাস ছড়িয়ে পড়বে বিশ্বের সকল মানুষের জীবনে। এ ধর্মীয় উৎসবের মাধ্যমে সব ধর্মের মানুষের মধ্যে সংহতি গড়ে উঠবে এবং তা বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করবে। সূত্র : কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক