অবরোধ শিথিল করা হয়েছে
অবরোধ চলছে।চলবেই। সিটি নির্বাচনের কারণে এখন তা শিথিল করা হয়েছে। সরকার বিরোধী বিএনপির এ আন্দেলন চলবেই। তবে রাজধানী ঢাকায় ও চট্টগ্রামে সিটি নির্বাচনের কারণে অবরোধ শিথিল করা হয়েছে। এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহাবুবুর রহমান। অবরোধ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে তিনি অবশ্য এ প্রসঙ্গ এড়িয়ে যান। শুধু বলেন, নগরবাসীর কথা চিন্তা করে বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছে। এই নির্বাচনের জন্য হরতাল-অবরোধ শিথিল করেছে বিএনপি। দলের কোনো নেতাকর্মী হরতাল-অবরোধ কার্যকরের জন্য মাঠে নামছেন না এই নির্বাচনের জন্যই। তারা সবাই ব্যস্ত নির্বাচন নিয়েই।
এরপর তিনি বলেন, এখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় আসছে। কারণ সামনে ঢাকা-চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। এই দুই শহরের সমস্যা অনেক। স্বাস্থ্য পরিবেশ সমস্যা, আইনশৃংখলা পরিস্থিতিসহ আরো অনেক সমস্যার কারণে নগরবাসী মানবেতর জীবনযাপন করছেন। এসব যিনি দূর করতে পারবেন এমন প্রার্থীকে নির্বাচিত করা উচিত বলে আমি মনে করি। এরপর বলেন, ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত। যা এখন মরে গেছে। আমি মনে করি এজন্য ঢাকাও মরে গেছে। এসব মরা থেকে যিনি বাঁচানোর নিশ্চয়তা দিতে পারবেন তাকেই মেয়র নির্বাচিত করা উচিৎ।
খালেদা জিয়ার একটানা ৯২ দিন অবস্থানের মধ্যে অনেক নাটকীয় ও বিয়োগান্তক ঘটনার জন্ম হয়েছে। ৫ এপ্রিল খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়ে নিজ বাসভবনে যান। এরপর থেকেই সারাদেশে অবরোধের কোন কর্মসুচি নেই। বিএনপি নেতা খন্দকার মাহবুব হোসেন জানান, অবরোধ আছে কি না, তা আপনারাই বুঝতে পারেন। নিজের কার্যালয়ে অবস্থানরত খালেদা জিয়া তিন মাস পর গত ৫ এপ্রিল বাড়ি ফিরে যাওয়ার পর অবরোধ চলছে কি না, তা স্পষ্ট করে বিএনপির কোনো বিবৃতি বা বক্তব্য আসেনি। এটা আমাদের রাজনৈতিক স্ট্যান্ড।’ বিষয়টি স্পষ্ট করতে বললে তিনি বলেন, ষ্ট্রাইক বলতে তিনি হরতাল বুঝিয়েছেন। যেহেতু নির্বাচনের কারণে হরতাল নেই তবে অবরোধ বহাল আছে। অবরোধ প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, নীতিনির্ধারণী ফোরামে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে অবরোধের ১০০ তম দিন পার হয়েছে। মুখে অবরোধ আছে বললেও কার্যত বিএনপি-জামাত নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধ পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। কেউ মানছে না তাদের কর্মসূচি। সার্বিক ক্ষেত্রেই লক্ষ্য করা যাচ্ছে এ কর্মসূচি উপেক্ষার প্রবণতা। অবরোধ কর্মসূচি উপেক্ষা করে পুরোদমে চলছে যানবাহন, বেড়েছে যানজট। দোকানপাট, শিল্প কারখানা সবই স্বাভাবিক সময়ের মতো খোলা থাকছে। আমদানি-রফতানি বাণিজ্যের পুরোটাই এখন স্বাভাবিক। ঢাকা ও এর বাইরে সব শহর এবং গ্রামের সব শ্রেণি-পেশার মানুষ ব্যাপক কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন। শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিতে প্রাণ ফিরেছে দেশের শিক্ষাঙ্গনগুলোয়। সব মিলিয়ে দেশের মানুষ হরতাল-অবরোধের নামে সহিংস নেতিবাচক রাজনীতিকে বৃদ্ধাংগুলি দেখিয়ে চলেছে। রাজধানীসহ সারাদেশে অবরোধের কোনো দৃশ্য নেই।
সব সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও অফিস চলছে পুরোদমে। সবার উপস্থিতি ও কাজকর্ম চলছে স্বাভাবিকভাবে। খোঁজ নিয়ে জানা গেছে, অবরোধ ও হরতালের নামে সহিংসতায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তারা ব্যবসা-বাণিজ্য নিয়ে মহাব্যস্ত। অন্যদিকে রাজধানী ঢাকাসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অতিসম্প্রতি শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি বাড়ায় শিক্ষাব্যবস্থাও এখন পুরোপুরি স্বাভাবিক। রাজধানীর কলেজ ও সরকারি- বেসরকারি বিশ্ববিদ্যালয় সবই রয়েছে খোলা। গত দুই মাসের অবরোধ ও হরতালের দু-এক দিন বাদে প্রায় দিনই রাস্তায় সচল ছিল সব ধরনের যানবাহন। সম্প্রতি রাজধানীতে ব্যাপক আকারে যানজটও সৃষ্টি হচ্ছে। রাজপথে জনস্রোত বাড়তে থাকায় মানুষের যাতায়াতেও সমস্যা বেড়েছে। তীব্র যানজটে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। রাজধানীর সঙ্গে দেশের বিভিন্ন জেলা-উপজেলার নৌ ও রেল যোগাযোগও এখন পুরোটাই স্বাভাবিক। দেশের সব দূরপাল্লার বাস-ট্রাক চলাচল করছে পুরোদমে।
এ প্রসঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, ‘দেশের অভ্যন্তরে কোনো সমস্যা নেই। হরতাল-অবরোধের প্রভাব এখন আর নেই। ইতিমধ্যে কিছু কিছু বিদেশি ক্রেতা বাংলাদেশে আসতে শুরু করেছেন, যা আমাদের আশার আলো দেখাচ্ছে। তবে তিনি এখন বিদেশিদের কাছে আমাদের ভাবমূর্তি উদ্ধার করাটাই বড় বিষয় বলে মনে করছেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক প্রথম সহ-সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘দেশের জনগণ এই অবরোধ ও হরতাল মানছে না। তারা এখন সহিংস রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। শিল্প কারখানার উৎপাদনের চাকায় গতি বেড়েছে। বিদেশি ক্রেতারাও ব্যাপকহারে আসতে শুরু করেছেন।
গত ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তির দিন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে ৩ জানুয়ারি রাতে বাসা থেকে কয়েক মিনিটের দূরত্বে ৮৬নং সড়কে নিজের কার্যালয়ে এসে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন খালেদা জিয়া। নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আবদুল কাইয়ুম, মারুফ কামাল খান, শিমুল বিশ্বাস, মাহবুব আল আমিন ডিউ, শিরিন সুলতানা, অবসরপ্রাপ্ত লে. কর্নেল আবদুল মজিদ, এমএ সাত্তার, শামসুদ্দিন “িার ও শায়রুল কবীর খানসহ ৪০-৪৫ জন নিয়ে এ কার্যালয়ে একটানা ৯২ দিন কাটান তিনি। খালেদা জিয়া কার্যালয় থেকে আদালতের উদ্দেশে রওনা হওয়ার পর তার সঙ্গে গুলশান কার্যালয়ে থাকা নেতা-স্টাফরাও সেখান থেকে চলে যান।
কার্যালয়ে ঘটনাবহুল দিনপঞ্জিতে স্মরণ করার মতো দিনটি হচ্ছে ৫ জানুয়ারি, যেদিন বিএনপির ঘোষিত দেশব্যাপী কালো পতাকা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিল। এদিন বিকালে নয়াপল্টনে যেতে চাইলে কার্যালয়ের গেটে পুলিশ আগে থেকেই বাইরে তালা ঝুলিয়ে দেয়। ফলে বের হতে পারেননি খালেদা জিয়া। সেখানে দাঁড়িয়েই সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ঘোষণা দেন। কালো পতাকা হাতে গাড়ির ভেতরে বসে থাকলেও পুলিশ বাইরে থেকে পিপার স্প্রে নিক্ষেপ করে নেতাকর্মীদের আহত করে। বিষাক্ত এই পিপার স্প্রের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন নিজেও অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েক দিন তাকে কার্যালয়ের ভেতরেই ব্যক্তিগত চিকিৎসকরা চিকিৎসা দেন। পরে ১৯ জানুয়ারি ভোররাতে বিনা ঘোষণায় খালেদা জিয়ার কার্যালয় থেকে অবরোধ তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। অবরুদ্ধ অবস্থায় থেকে বিএনপি চেয়ারপারসন দুই দফা সংবাদ সম্মেলনও করেন এ কার্যালয়ের নিচতলায়। এই দীর্ঘ সময়ে একটি বারের জন্যও কার্যালয় থেকে বের হননি খালেদা জিয়া। আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানাও ছিল তার ওপর। অনড় অবস্থানে থেকে কর্মসূচি চালিয়ে গেছেন তিনি। লাগাতার আন্দোলনের পথে হঠাৎ করেই সিটি নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়। খালেদা জিয়াও আন্দোলন কৌশল কিছুটা পাল্টে নির্বাচনমুখী হন।











