,

হাইকোর্টে মির্জা আব্বাস আদেশ কাল

71603_f2ডেস্ক রির্পোট : দুই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার এ ব্যাপারে আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চে গতকাল মির্জা আব্বাসের জামিন আবেদনের ওপর শুনানি হয়। তার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানি শেষে আদালত বলেন, মির্জা আব্বাস বাসায় যাবেন এবং আদেশের দিন আদালতে আসবেন। এ সময়ের মধ্যে তিনি কোথাও যেতে পারবেন না, নির্বাচনী প্রচারেও অংশ নিতে পারবেন না। আদেশের পর এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ আদেশের মানে হচ্ছে তিনি এখন যে অবস্থায় আছেন, সে অবস্থায় থাকবেন; তাকে যেন গ্রেপ্তার বা হয়রানি করা না হয়।
তিন মাসের বেশি সময় ধরে আত্মগোপনে থাকা মির্জা আব্বাসকে গতকালই প্রথম প্রকাশ্যে দেখা যায়। বেলা সাড়ে ১২টার দিকে তিনি আদালত এলাকায় আসেন। এসময় তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে অবস্থান নেন। সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এবং সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে তাকে একান্তে কথা বলতে দেখা যায়। পরে বেলা আড়াইটার দিকে তিনি আদালত কক্ষে যান। তার উপস্থিতিতেই শুনানি হয়। শুনানিতে খন্দকার মাহবুব হোসেন বলেন, নির্বাচনের জন্য প্রার্থীকে আগাম জামিন দেয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নজির রয়েছে। এ অবস্থায় মির্জা আব্বাস যেন নির্বিঘ্নে নির্বাচনে অংশ নিতে পারেন এজন্য তার জামিন প্রয়োজন। এছাড়া, তার বিরুদ্ধে মামলায় কোন সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়নি। রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম জামিনের বিরোধিতা করেন। 
পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার তিন মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদন রোববার উত্থাপন করা হয়। এর মধ্যে পল্টন থানার মামলাটি পুলিশ দায়ের করে ২০১৪ সালের ২৮শে ডিসেম্বর। বাসে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে এ মামলায়। গত ৪ঠা জানুয়ারি মতিঝিল থানায় করা বিস্ফোরক আইনের মামলার বাদীও পুলিশ। এ দুটি মামলায় তার জামিন আবেদনের ব্যাপারে আদেশ দেবেন হাইকোর্ট। তবে শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশনের করা মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদনটি হাইকোর্টের সুনির্দিষ্ট এখতিয়ার সম্পন্ন বেঞ্চে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ