,

নাসিরনগরে শরীরের বাইরে পরিপাকতন্ত্র নিয়ে শিশুর জন্ম

11149165_755457791228828_21619867_nস্টাফ রিপোর্টার নাসিরনগর : শরীরের বাইরে পরিপাকতন্ত্র নিয়ে এক শিশুর জন্ম গ্রহণ করেছে। মঙ্গলবার সকাল ১০টায় নাসিরনগর সদরে নিজ বাড়িতে অস্ত্রোপচার ছাড়াই রেখা রানী সরকার  নামের এক মা কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন । এই নবজাতকের নাড়ি-ভূড়ি সব শরীরের বাইরে অবস্থিত। শিশুটি জন্মের ১২ ঘন্টা পর মৃত্যু বরণ করে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের লোকজন জানায়, দীপক সরকারের স্ত্রী গৃহবধূ রেখা রানী সরকারের (২০) প্রসব বেদনা হলে দায়মা মিলনবালার তত্ত্বাবধানে বাড়িতেই শরীরের বাইরে পরিপাকতন্ত্র নিয়ে স্বাভাবিকভাবে জম্ম হয়। পরে উপজেলা কমপ্লেক্সে চিকিৎসকের দ্বারস্থ দ্রূত উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। কিন্তু পারিবারিক অবস্থা ভাল না থাকায় চিকিৎসা নেয়া সম্ভব হয়নি । শিশুটি জীবিত অবস্থায় মায়ের দুধ পান করে পরে রাত সাড়ে ১০ টার দিকে মারা যায়। এই শিশুটিকে দেখতে দীপক সরকারের বাড়িতে উৎসুক লোকজন ভিড় করে। শিশুটিকে দেখতে আসা লোকজন জানায়, শরীরের বাইরে পরিপাকতন্ত্র নিয়ে এক শিশুর জন্ম  হতে পারে এমন খবর শুনে বিশ্বাস করতে পারিনি। তাই নিজের চোখে দেখে এর সত্যতা পেলাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  ডা. মাসুক আল মারজান(মারুফ) বলেন, তার মায়ের গর্ভে পরিপূর্ণতা লাভ করেনি। তাই পরিপাকতন্ত্র শরীরের বাইরে অবস্থান করে। এটিকে জন্মগত ক্রুটি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিশুটির শ্বাস-প্রশ্বাস থেকে শুরু করে সব কিছুই স্বাভাবিক ছিল। তবে দ্রূত উন্নত চিকিৎসা নিলে শিশুটিকে বাচাঁনো সম্ভব হতো বলে চিকিৎসকের ধারণা।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ