,

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১৫ শিশু নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের গজনীর পূর্ব প্রদেশে একটি বোমা বিস্ফোরণে ১৫ জন শিশু মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন। দেশটির কর্মকর্তা ও পুলিশের বরাত দিয়ে আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বোমা বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে কর্মকর্তারা বলছেন, রিকশার পিছনে মজুদ করা একটি বোমা ফাটানো হয়েছিল বলে ধারণা করছেন তারা। অবশ্য তালেবান জঙ্গিরা বিস্ফোরণটিকে একটি দুর্ঘটনা বলে মন্তব্য করেছে।

জানা যায়, ভুক্তভোগী শিশুরা গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এক ব্যক্তির কাছ থেকে খেলনা বুলেট কিনতে গিয়েছিল। কিন্তু তা ছিল আসল।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই আক্রমণ তালেবানরা চালিয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র আহমদ খান।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের