শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘চ্যাম্পিয়ন ফর পিস’ পুরস্কার জিতলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড না জিতলে ২০২০ সালের ‘চ্যাম্পিয়ন ফর পিস’ পুরস্কার জিতলেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।

মাঠের বাইরে দাতব্য কাজে সম্পৃক্ত থাকার কারণে শুক্রবার বার্সা অধিনায়ককে এই পুরস্কারে ভূষিত করা হয়।

বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবতার কল্যাণে অবদান দেখে যাচ্ছেন মেসি। করোনাকালে বার্সেলোনা ও নিজ দেশ আর্জেন্টিনার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। চিকিৎসা সামগ্রী কিনতে ঢেলেছেন মিলিয়ন ইউরো।
এছাড়া নিজের প্রতিষ্ঠিত ‘লিও মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে সিরিয়া ও আফ্রিকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। সেসব মানবিক কার্যক্রমেরই স্বীকৃতি দিল ‘পিস অ্যান্ড স্পোর্ট’ নামের একটি সংগঠন।

পুরস্কার হাতে এক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লিখেছেন, ‘আমার সামাজিক কর্মকাণ্ডের জন্য ২০২০ সালের চ্যাম্পিয়ন ফর পিস পুরস্কার অর্জন করায় আমি সম্মানিত বোধ করছি। দারুণ এই স্বীকৃতির জন্য পিস অ্যান্ড স্পোর্ট-কে ধন্যবাদ।’

 

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি