শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেভাবে ঘরে তৈরি করবেন পপকর্ন

news-image

লাইফস্টাইল ডেস্ক : হালকা শীতে মুভি দেখা বা ঘরোয়া আড্ডায় বেশ জনপ্রিয় পপকর্ন। সাদা সুন্দর ফুল যেন ফুটে থাকে বাটিজুড়ে। মুখে দিলেই মিলিয়ে যায়। পপকর্ন স্বাদেও বেশ আবার একটু বাড়তি স্বাদ যোগ করে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় পপকর্ন।

তবে শুধু সময় কাটানো বা আড্ডা জমাতে মুখরোচক পপকর্নের স্বাদের সঙ্গে উপকারিতাও কিন্তু কম নয়। আসলে পপকর্ন আর ভুট্টা একই, ফলে উপকারিতাও এক। সাধারণত পপকর্নে থাকে অ্যান্টি অক্সিডান্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন ও ভেজিটেবল অয়েল। যা আমাদের ত্বক, হার্ট ও লিভারের জন্য উপকারি।

বাড়িতে পপকর্ন তৈরি করতে প্রয়োজন হবে ভুট্টার শুকানো দানা আধা কাপ, ভেজিটেবল তেল। চুলা মাঝারি আঁচে জ্বালিয়ে রাখুন। বড় একটি গভীর পাত্রে তেল এবং পপকর্ণ দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন পাত্রটি। কিছুক্ষণ পরেই ভুট্টার দানা ফুটে পপকর্ন হওয়ার শব্দ পাবেন।
পপকর্ন হওয়া শুরু হলে প্রতি ৩০ সেকেন্ড পরপর পাত্র ঝাঁকিয়ে নিন। এতে সব দানা সমান ভাবে ফুটবে। ঢাকনা খুলে দেখুন। পপকর্ণ ঠিকমতো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন। বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে।
নামিয়ে পাত্রে ঢেলে সামান্য লবণ ছিটিয়ে পরিবেশন করুন মজাদার পপকর্ন।

বাইরের কেনা রেডিফুড খাওয়ার চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর ঘরে তৈরি পপকর্ন। চাইলে সামান্য গুড় দিয়ে মিষ্টি করেও তৈরি করে রাখতে পারেন মজার পপকর্ন। শিশুরা পছন্দ করে খাবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ