,

ধর্মের দোহাই দিয়ে ভাস্কর্য ভাঙা হয়েছে : মুক্তিযুদ্ধ মন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ধর্মের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা স্বাধীনতার চেতনাকে অবমাননা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুকে অবমাননাকারীদের প্রতিহত করতে হবে। আগামী ২৬ মার্চের মধ্যে রাজাকারের তালিকা প্রণয়ন করে তা প্রকাশ করা হবে।

এ সময় ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে বিশেষ মর্যাদায় পালন করার দাবি জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

তিনি আরও বলেন, ১৯ মার্চ হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন জয়দেবপুরের বীর জনতা। সেই যুদ্ধে চারজন শহীদ হন বলেও উল্লেখ করেন মন্ত্রী। সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর