,

আইসিইউতে করোনা রোগীপ্রতি সরকারের ব্যয় চার লাখ টাকা : স্বাস্থ্যমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় প্রতিটি আইসিইউ শয্যার পেছনে সরকার গড়ে চার লাখ টাকা ব্যয় করেছে। আর সাধারণ শয্যার রোগীর জন্য সরকারের খরচ হয়েছে গড়ে ১ লাখ ৩০ হাজার টাকা।

শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিকস ইউনিট ‘সর্বজনীন স্বাস্থ্যসেবা দিবস-২০২০’ উপলক্ষে সেমিনারটির আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যথোপযুক্ত নেতৃত্ব ও হাজারো স্বাস্থ্যকর্মীর প্রচেষ্টায় দেশে কোভিড–১৯ এখনো নিয়ন্ত্রণে। কোভিড মোকাবিলায় শুরু থেকেই চিকিৎসা বিনা মূল্যে দেওয়া হচ্ছে। জরুরি ও প্রয়োজনীয় ওষুধের মজুত রাখা হয়েছে। সঠিক সময়ে হাসপাতাল ও শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে। দ্রুততার সঙ্গে কোভিড–১৯ পরীক্ষার কেন্দ্র ১টি থেকে ১২০টি করা হয়েছে। অল্প দিনের মধ্যে দেশের ৫৯টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা চালু করা হয়েছে।

টেলিমেডিসিনের মাধ্যমে দেশের আড়াই কোটি মানুষকে সেবা দেওয়া হয়েছে। এর ফলে সংক্রমণ কম হয়েছে, মৃত্যুহার কমে গেছে এবং দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

সেমিনারে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান বলেন, চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বছরে ৫০ লাখ মানুষ দরিদ্র হচ্ছে। এর মধ্যে ৬০ ভাগ মানুষ ভারত, সিঙ্গাপুর ও ব্যাংককে চিকিৎসা নিতে গিয়ে দরিদ্র হয়ে যায়। স্বাস্থ্য খাতের উন্নয়নে ৪৯টি প্রকল্প চলমান উল্লেখ করে স্বাস্থ্যসেবা ভালো সেবা নিশ্চিত করা না গেলে মানুষ বিদেশে যাবে এবং চিকিৎসা খরচ মেটাতে গিয়ে দরিদ্র হয়ে যাবে।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ ডা. ভুপিন্দ্র আওলাখ।

 

এ জাতীয় আরও খবর

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক