শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চতুর্থ শিল্পবিপ্লবের বিষয়ে এখনই আমাদের তৈরি থাকতে হবে : বাণিজ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের বিষয়ে এখনই আমাদের তৈরি থাকতে হবে। মানবসম্পদকে যদি আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে অন্য দেশে আমরা মানবসম্পদ পাঠিয়ে ধাক্কা সামাল দিতে পারব।

শনিবার পোশাক কারখানা মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে বিজিএমইএর ৭টি প্রতিশ্রুতির ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এই অভিমত দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, অনেক বিপদ আমাদের সামনে থেকে গেল। তারপরও অসম্ভব জীবনী শক্তি দেখিয়েছেন আমাদের শ্রমিকরা। মালিকরাও যেভাবে সাহস দেখিয়েছেন। অনেক পথ পেরিয়ে আমরা এসেছি। একসময় ব্যবসা ভালো ছিল। এখন খারাপ যাচ্ছে। মালিকরা কিন্তু ব্যবসা ছেড়ে যাননি। চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে আমাদের তৈরি থাকতে হবে। আমাদের যে মানুষ আছে। বিশাল জনগোষ্ঠী আছে তারা যদি কর্মহীন হয়ে পড়ে, তাহলে কিন্তু সেটা বড় চিন্তার বিষয়। আর আশার ব্যাপার যদি আমরা চিন্তা করি, গ্লোবাল কনসেপ্ট যদি আমরা ধরি, বিশ্বের এমন অনেক দেশ আছে, যেখানে মানুষের সংখ্যা কম। তারা কিন্তু মানুষ নিচ্ছে। আমরা যদি আমাদের মানুষকে তৈরি করতে পারি, সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি, আধুনিক বিজ্ঞানমনস্ক নতুন শিক্ষার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে বিশ্ববাজারে আমাদের জনগোষ্ঠীর কিন্তু প্রয়োজন রয়েছে। সেখানেও আমাদের লোকজনকে পাঠাতে পারব। অতএব আমি বলি না আমাদের ভয় পেতে হবে। আমাদের তৈরি থাকতে হবে। এই কভিড, এই পিছিয়ে পড়া, এই চতুর্থ শিল্পবিপ্লব সবকিছু মাথায় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

পোশাকশিল্পে প্রয়োজনে আরও প্রণোদনা দেওয়ার বিষয় উল্লেখ করে তিনি বলেন, এই শিল্পের সঙ্গে ৪১ লাখ শ্রমিক জড়িত। বিশ্ববাজারে পোশাক খাত বাংলাদেশকে চিনিয়েছে। করোনার শুরুতে আমাদের প্রণোদনা দেওয়া হয়েছিল তা থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আশা করেছিলাম এই বিপদ থেকে হয়তো উতরে গেছি। কিন্তু দুর্ভাগ্য আবার সেকেন্ড ওয়েভের কারণে সেই চিন্তাটা আবার জেঁকে বসেছে। আমরা বিপদের পদধ্বনি শুনছি। করোনার শুরুতে যেটা (প্রণোদনা) দেওয়া হয়েছিল, সেটাকে রি-কনসিডার হয়তো করতে হতে পারে। হয়তো সাহায্য-সহযোগিতা বাড়াতে হতে পারে। মেয়াদ বাড়াতে হতে পারে। দরকার হলে আরও সাহায্য করতে হতে পারে। এগুলো পেলে হয়তো তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। এই ট্রেডকে আমাদের বাঁচাতেই হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ