,

বসুন্ধরা কিংস অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপে এফসি ইউনাইটেড ফেনী চ্যাম্পিয়ন

news-image

অনলাইন ডেস্ক : বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএসএফ) আয়োজিত ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে (পল্টন মাঠ) ফাইনালে এফ সি ইউনাইটেড ফেনী ২-০ গোলে ওয়ারিয়র স্পোর্টস একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজয় দলের পক্ষে গোল দুটি করেন মাজহারুল ইসলাম রুহেল এবং তানভির হোসেন রাহুল।

ফাইনালের ম্যাচ সেরা হয়েছেন এফসি ইউনাইটেড ফেনী দলের তানভির হোসেন রাহুল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন এফসি ইউনাইটেড ফেনীর তানভির হোসেন রাহুল। যৌথভাবে তিনজন টুর্নামেন্টের তিনটি করে গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ওমর ফারুক জাহিদ, তুহিন দালাল এবং আশরাফুল।

ফাইনাল শেষে উভয় দলের হাতে ট্রফি, মেডেল এবং মাঠেই নগদ অর্থ এক লাখ এবং পঞ্চাশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আসাদ্দুজ্জামান কোহিনুর।

বাংলাদেশ ফুটবল সাপোটার্স ফোরামের সভাপতি কাজী শহীদুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন যুবায়ের এর সঞ্চালনায় সমাপনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য বিজন বরুয়া এবং রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহম্মেদ আসিফুল হাসান এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের