,

‘বাবু খাইছো’ গান গেয়ে মামলার জালে হিরো আলম

news-image

অনলাইন ডেস্ক : ‘বাবু খাইছো’ শিরোনামের একটি গান নিয়ে আলোচিত ও সমালোচিত হন হিরো আলম। এবার এ গানটি নিয়ে মামলার জালে পড়লেন তিনি। হিরো আলমের বিরুদ্ধে মামলাটি করেছেন একই শিরোনামে হিরো আলমেরও আগে গান তৈরি করা সোলস ব্যান্ডের সদস্য মীর মাসুম।

গত রোববার ডিজিটাল সুরক্ষা আইনের ২২-২৩-২৪ ধারায় হিরো আলমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মীর মাসুমের পক্ষে মামলাটি দায়ের করেন আইনজীবী দিদার-উস-সালাম। তিনি জানিয়েছেন, আদালত মামলাটি তদন্তের জন্য আদালত সিআইডি’তে পাঠিয়েছেন।

সম্প্রতি ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান তৈরি করেন মীর ব্রাদার্স। মীর মাসুমের সুরে গানটি গেয়েছেন তারই ছোট ভাই ডিজে মারুফ। গানটি লিখেছেনও মারুফ। গানটি প্রকাশের দুই মাসের মাথা একই শিরোনামে গান প্রকাশ করেন হিরো আলম। মীর ব্রাদার্সের অভিযোগ- গানটির নাম, চুম্বক অংশ ও সুর হুবহু নকল করেছে হিরো আলম। এরপরই মামলা করলেন মীর মাসুম।

মামলার বাদী মীর মাসুম বলেন, ‘এটাকে চুরি বলাও ঠিক হবে না, ডাকাতি বলতে হবে। আমি মনে করি, আমার সঙ্গে যে ঘটনাটি হয়েছে সেটি যেকোনো শিল্পীর জন্য অপমানের। আমি তারই বিচার চাই আইন ও রাষ্ট্রের কাছে। আশা করছি সুবিচার পাবো। এবং অন্যের সৃষ্টি নিয়ে এভাবে আর কেউ মজা করবে না।’

হিরো আলম মামলার বিষয়ে বলেন, ‘মামলার বিষয়টি আমার জানা নেই। আগে বিষয়টি জেনে নিই, তারপর কি পদক্ষেপ নেবো তা চিন্তা করব। আর আমি তো গায়ক নই, শখ করে গানটি গেয়েছি। মানুষ এটিকে ভাইরাল করে ফেলেছে, আমার আর কি করার।’

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম