এক বছর না খেলেও সাকিব শীর্ষে

news-image

স্পোর্টস ডেস্ক : জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন রাখায় এক বছর নিষিদ্ধ হন সাকিব আল হাসান। গত ২৯ অক্টোবর শেষ হয় তার নিষেধাজ্ঞা।

এক বছর খেলার বাইরে থেকেও আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে অলরাউন্ডার হিসেবে শীর্ষেই আছেন সাকিব। ৩৭৩ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। ৩০১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। ২৮১ পয়েন্ট নিয়ে তিনে ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস।

আইসিসির সবশেষ ঘোষিত ওডিআই র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৮৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে বিরাট কোহলি, ৮৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রোহিত শর্মা, ৮৩৭ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

বোলারদের তালিকায় ৭২২ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট, দ্বিতীয় পজিশনে থাকা মুজিব উর রহমানের রেটিং পয়েন্ট ৭০১, তৃতীয় পজিশনে থাকা ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর রেটিং পয়েন্ট ৭০০।

ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, দুই ও তিনে নিউজিল্যান্ড-ভারত। চারে ইংল্যান্ড আর পাঁচে শ্রীলংকা। ছয় ও সাতে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান। আট নম্বরে ওয়েস্ট ইন্ডিজ ও নয়ে বাংলাদেশ দল। দশম পজিশনে জিম্বাবুয়ে।

এ জাতীয় আরও খবর

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী