শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাল সময়ের প্রযুক্তি

2a04326d090799a26834bb8056f6d165-16আন্তর্জাতিক ডেস্ক : ব্যস্ত এই সময়ে আরও একটু এগিয়ে রাখুন নিজেকে। আর এই এগিয়ে রাখার কাজটা করে দেয় নতুন নতুন প্রযুক্তি। কাজ, বিনোদন, ঘরে-বাইরে-জীবনযাপনে গ্যাজেটগুলো যথেষ্টই সহায়ক। পেনড্রাইভ থেকে ল্যাপটপ, স্মার্টফোন থেকে স্মার্ট টিভি—এমনকি রূপচর্চার জন্যও আছে প্রযুক্তিপণ্য। দেশে পাওয়া যায় এমন নতুন প্রযুক্তিপণ্যের খোঁজ নিয়ে এবারের আয়োজন।

স্মার্টফোন

টিক, টিক, টিক সকাল হয়েছে, ঘুম থেকে উঠুন। ব্যস্ত এই শহরে আদর করে পরিবারের কেউ ঘুম থেকে তুলে না দিলেও প্রিয় স্মার্টফোনটি সকাল হওয়ার খবর ঠিকই জানিয়ে দেবে। শুধু সকালের ঘুম থেকে তুলে দেওয়াই না। হেন কোনো বিষয় নেই যাতে আপনাকে সাহায্য করবে না স্মার্টফোন। নতুন আসা স্মার্টফোনগুলো দেখা যাক এবার।

স্যামসাং গ্যালাক্সি এস ৬ ও গ্যালাক্সি এস ৬ এজ: ধাতব আবরণ ও কাচের সমন্বয়ে স্যামসাং গ্যালাক্সি এস ৬ এবং এস ৬ এজের আছে নান্দনিক নকশা ও শক্তিশালী বৈশিষ্ট্য। এই ফোন দুটিতেই প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ৬৪ বিট প্রযুক্তি। ৫.১ ইঞ্চি কোয়াড এইচডি সুপার অ্যামোলেড পর্দার রেজল্যুশন ৫৭৭ পিপিআই। দুটি ফোনের ক্যামেরাই ১৬ ও ৫ মেগাপিক্সেল মানের। এ দুটি ফোন চলতি সপ্তাহেই বাজারে পাওয়া যাবে। গ্যালাক্সি এস ৬-এর দাম ৬৯ হাজার ৯০০ টাকা এবং এস ৬ এজের দাম ৭৯ হাজার ৯০০ টাকা।

অ্যাপল: আইফোন ৫ এস গোল্ড (১৬ গিগাবাইট) ৬৫ হাজার টাকা। আইফোন-৬ ১৬ গিগাবাইট ৭৩ হাজার ৮২৫ টাকা। আইফোন-৬ প্লাস ৮৫ হাজার ২০০ টাকা।

 হুয়াউই অনার হোলি: ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি পর্দা। এতে রয়েছে কোয়াড-কোর ১.৩ গিগাহার্টজ প্রসেসর। আছে ৮ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা। দাম ১২ হাজার ৭৫০ টাকা।

সিম্ফনি ভি–৫৫: স্মার্টফোন কেনার সময় যাঁরা আধুনিক সুবিধার পাশাপাশি এর দামের কথাও বিবেচনায় রাখেন তাঁদের জন্য এক্সপ্লোরার সিরিজের ভি-৫৫। ৪.৫ ইঞ্চি পর্দার এ ফোনে আছে ৫ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা। দাম ৬ হাজার ৫৯০ টাকা। 

 

ল্যাপটপ কম্পিউটার

স্যামসাং: নতুন এসেছে এনপি ৩৫০ ভি৪ এক্স-এন ০৭ বিডি ল্যাপটপ। এতে আছে ২.৫ গিগাহার্টজ কোর আইথ্রি প্রসেসর, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক। এর দাম ৩৭ হাজার ৫০০ টাকা। এনপি ৪৫০ আর ৪ ভি–এক্স ০২ বিডি মডেলে আছে ২.৫ গি. হা. কোর আইথ্রি প্রসেসর ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক। দাম ৩৯ হাজার টাকা।

এসার: অ্যাস্পায়ার সিরিজের বেশ কয়েকটি নতুন ল্যাপটপ এসেছে। এর মধ্যে ইএস১-১১১ মডেলের ইন্টেল সেলেরন ডুয়েল কোরের ১১.৬ ইঞ্চি পর্দার নোটবুকের দাম ২৩ হাজার ২০০ টাকা। অ্যাস্পায়ার ই৫-৪১১ মডেলের ১৪ ইঞ্চি পর্দার ল্যাপটপের দাম ২৯ হাজার ৪০০ টাকা। এসার ব্র্যান্ড ৩৭ হাজার ৭০০ টাকায় দিচ্ছে চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর আইথ্রি ১৪ ইঞ্চি পর্দার ল্যাপটপ।

আসুস: সদ্য বাজারে আসা আসুস ব্র্যান্ডের ১১.৬ ইঞ্চি পর্দার ল্যাপটপ পাওয়া যাচ্ছে ২৩ হাজার ৭০০ টাকায়। 

ডেল: ইন্সপায়রন সিরিজের চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর আই ৩ ১৪ ইঞ্চি পর্দার ল্যাপটপের দাম ৪৫ হাজার ১০০ টাকা। একই সিরিজের এন ৫৪৪৭ মডেলের ৭১ হাজার ৪০০ টাকা।

তোশিবা: স্যাটেলাইট এল ৮৪০ ডি, ২.৫ গি. হা, কোর আইথ্রি ৫০০ গিগাবাইট হার্ডডিস্কের লাপটপের দাম ৩৮ হাজার ৫০০ টাকা।

অ্যাপল: ম্যাকবুক এয়ার ১.৩ গিগাহার্টজ কোর আই ৫ প্রসেসর, ১২৮ গিগাবাইট হার্ডডিস্কের ল্যাপটপের দাম ৯৭ হাজার ৫০০ টাকা। ম্যাকবুক প্রো ২.৫ গি. হা কোর আইফাইভ ৫০০ গিগাবাইট হার্ডডিস্কেরে অ্যাপল ল্যাপটপের দাম ১ লাখ ১৫ হাজার টাকা।

 

স্মার্টওয়াচ

নিজেকে ঠিক রাখার জন্য শরীরচর্চার বিকল্প নেই। কিন্তু শরীরকে ঠিক রাখার জন্য ব্যায়াম করতে বের হয়ে সারাক্ষণেই যদি চিন্তায় থাকে কতটুকু দৌড়াব আর কোথায় যাব? তাহলে তো আর ব্যায়াম করা হবে না। এই চিন্তা ছেড়ে দিন স্মার্টওয়াচের ওপর। স্মার্টওয়াচই বলে দেবে আপনার হৃৎস্পন্দন কত? পরিধেয় প্রযুক্তির মধ্যে এ পর্যন্ত সফল ও জনপ্রিয় ধরা হচ্ছে স্মার্টওয়াচকে। এটা সাধারণ ঘড়ির মতো সময় দেখাবে, পাশাপাশি তার ছাড়া যুক্ত থাকবে স্মার্টফোনের সঙ্গে।  স্যামসাংয়ের স্মার্টওয়াচের দাম ২৫ হাজার টাকা। এ ছাড়া মটোরোলা ও সনি স্মার্টওয়াচের দাম যথাক্রমে ২৯ ও ২২ হাজার টাকা। কিছুদিনের মধ্যেই বাজারে আসবে অ্যাপল ওয়াচ।

 

স্মার্টটিভি

.স্মার্টটিভিতে ব্যবহার করা যাবে ইন্টারনেট, খেলা যাবে গেমস, ব্যবহার করা যাবে নানা ধরনের অ্যাপ্লিকেশন (অ্যাপ)। রাজধানীর বিজয় সরণিতে র‌্যাংগস সনির শো রুমে কথা হয় ব্যাংকার শাহ আলমের সঙ্গে। তিনি জানান, ব্যস্ত এই সময়ে অবসর খুব একটা পাওয়া যায় না। পরিবার নিয়ে চাইলেও বিনোদনের জন্য বের হওয়া হয় না। বাসায় বড় পর্দার টিভি দেখার পাশাপাশি ইন্টারনেটসহ বিভিন্ন সুবিধা পাওয়ার জন্যই স্মার্টটিভি কিনতে এসেছি।

স্যামসাং: ট্রান্সকম ডিজিটাল স্যামসাং নতুন স্মার্ট টিভি পাওয়া যাচ্ছে। ৩২ ইঞ্চি টিভির দাম ৫২ হাজার টাকা, ২৮ ইঞ্চি ৩০ হাজার ৯৯০ টাকা।

সনি: স্মার্টটিভিতে ওয়াই-ফাই, ফুল এইচডি, থ্রিডিসহ বিভিন্ন সুবিধা আছে। ৩২ ইঞ্চি ৫৯ হাজার টাকা, ৪০ ইঞ্চি ৬৯ হাজার টাকা, ৪২ ইঞ্চি ৯১ হাজার টাকা, ৪২ ইঞ্চি (থ্রিডি) ১ লাখ ৩ হাজার টাকা, ৪৬ ইঞ্চি ২ লাখ ৩০ হাজার টাকা এবং ৭০ ইঞ্চি ৩ লাখ ৬৭ হাজার টাকা।

প্যানাসনিক: ৩২ ইঞ্চি টিভির দাম ৪৬ হাজার টাকা এবং ৪২ ইঞ্চি ৭৪ হাজার টাকা।

এলজি: ৩২ ইঞ্চি ৫৭ হাজার টাকা, ৪২ ইঞ্চি ৯৪ হাজার ৩০০ টাকা। এলজির ৪২ ইঞ্চি থ্রিডি টিভির দাম ১ লাখ ৩৯ হাজার ১৫০ টাকা।



তারহীন স্পিকার

ব্লুটুথ স্পিকার: চলতি মাসেই এসেছে বেশ কিছু নতুন স্পিকার। এর মধ্যে জিনিয়াস স্পিকারের দাম ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা। একই ব্র্যান্ডের ৯৬০ বিটি ও ৯০০ টিবি মডেলের স্পিকারের দাম ৪ হাজার ও ৩ হাজার ৫০০ টাকা।



পেনড্রাইভ

গতানুগতিক পেনড্রাইভের বাইরে নতুন ডিজাইনের পেনড্রাইভের চাহিদা বেশ ভালো। এর মধ্যে চাবির রিং, মানুষ, কলম, ভিজিটিং কার্ডের আকৃতির পেনড্রাইভ রয়েছে। টান্সসেন্ড ব্র্যান্ডের পেনড্রাইভের ১৬ ও ৩২ গিগাবাইটের দাম যথাক্রমে ১ হাজার ও ১ হাজার ৬০০ টাকা। টুইনমসের ১৬ গিগাবাইটের পেনড্রাইভের দাম ১ হাজার ৫০ টাকা। ৩২ গিগাবাইটের দাম ১ হাজার ৭০০ টাকা।

 

বহনযোগ্য চার্জার

স্মার্টফোন ব্যবহার করে চার্জের সমস্যায় পড়েনি এমন মানুষ পাওয়া দুষ্কর। স্মার্টফোনের চার্জের সমস্যা সমাধানের জন্য বাজারে হরেক রকম চার্জার পাওয়া যায়। দাম পড়বে ২৫০ থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত।

 

ট্যাবলেট কম্পিউটার

তরুণদের মাঝে ট্যাবলেটের চাহিদা বাড়ছে। স্যামসাং গ্যালাক্সি ট্যাব থ্রিভি ৭ ইঞ্চির ৮ গিগাবাইটের ট্যাবলেটের দাম ১৪ হাজার ৯০০ টাকা। আসুস ফোনপ্যাড ৭ ইঞ্চির ট্যাবলেটের দাম ১৩ হাজার টাকা। লেনোভো এ৭-৫০ ৮ গিগাবাইট ১৭ হাজার ৫০০ টাকা। অ্যাপলের ৮ ইঞ্চির আইপ্যাড মিনির দাম ৪৮ হাজার থেকে ৫০ হাজার টাকা। আইপ্যাড ১০ ইঞ্চির দাম ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকা।

 

তারহীন কি-বোর্ড

বাঁশের আবরণে তৈরি তারহীন ব্লুটুথ কি-বোর্ড পাওয়া যাচ্ছে বাজারে। এর দাম ২ হাজার ৫০০ টাকা। জিনিয়াসের নতুন কি-বোর্ডের দাম ৩ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকা।

 

তারহীন মাউস

মাউসের তার নিয়ে ঝামেলায় পড়েনি এমন মানুষ পাওয়া একটু কঠিন বৈকি। তাদের জন্য বাজারে রয়েছে তারহীন মাউস। লজিটেকের তারহীন মাউসের দাম ১ হাজার ২৫০ টাকা। ৭৫০ টাকায় এফোরটেক তারহীন মাউসও পাওয়া যাচ্ছে বাজারে।

 

রূপচর্চার যন্ত্র

ইলেকট্রিক শেভারঅল্প সময়ে নিজেকে স্মার্ট করে তুলতে রূপচর্চার যন্ত্রের ওপর নির্ভর করতে পারেন।  

হেয়ার স্ট্রেটনার: উষ্কখুষ্ক চুলকে নিজের কথামতো চালাতে কঠিন যুদ্ধেই নামতে হয়। এই যুদ্ধে আপনার সহায়ক যন্ত্র হতে পারে হেয়ার স্ট্রেটনার। দাম ৭০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা।

হেয়ার কার্লার: চুল তো চুলই। এটা কোঁকড়া বা সোজা, যেটাই হোক না কেন। এই ধারণার সঙ্গে অনেকেই একমত নন। চুলকে অন্য মাত্রা দেওয়ার জন্য এই যন্ত্রটি কার্যকর ভূমিকা পালন করবে। দাম ১ হাজার ২০০ থেকে ৬ হাজার ৫০০ টাকা।

ইলেকট্রিক শেভার: যতই ব্যস্ত থাকুক না কেন নিজেকে তো পরিপাটি করে রাখতে হবে। একমুখ দাড়ি নিয়ে অস্বস্তির মধ্যে পড়তে না চাইলে চটজলটি ক্লিন হয়ে যেতে পারেন। অল্প সময়ের মধ্যে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করার জন্য ছেলেদের জন্য ইলেকট্রিক শেভার অনেক বড় সহায়ক। ইলেকট্রিক শেভারের দাম ১ হাজার ৫০০ থেকে ৭ হাজার ৫০০ টাকা।

বডি ম্যাসাজ: প্লাস্টিকের তৈরি ছোট্ট এই যন্ত্রটা ত্রিকোণাকৃতির। যার সামনের অংশ ধরে বুকে বা পিঠে ঠেকালে একধরনের কম্পন সৃষ্টি হয়। বডি ম্যাসাজের দাম পড়বে ১৫০ থেকে ২৫০ টাকা।