শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাটল বিভিন্ন স্থানে , ঝুঁকিতে টঙ্গী ব্রিজ

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ব্রিজের বিভিন্ন স্থানে ফাটলের কারণে ঝুঁকিতে রয়েছে ব্রিজটি। এই ব্রিজ দিয়ে প্রতিদিন দূরপাল্লার শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল করছে। বাংলাদেশ সেতু কর্পোরেশন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

সরেজমিন ঘুরে জানা যায়, টঙ্গী বাজারের পাশে তুরাগ নদের উপরে দিয়ে নির্মিত টঙ্গী ব্রিজ। উত্তরে বৃহত্তর ময়মনসিংহগামী আর দক্ষিণে ঢাকাগামী শত শত বিভিন্ন গাড়ি এই ব্রিজ দিয়ে যাতায়েত করছে প্রতিনিয়ত। এই সেতুর বেশ কয়েকটি পিলার ও স্ল্যাভের বেশ কিছু অংশে ফাটল এবং বেশ কিছু জায়গায় ক্ষয় হয়ে বড় বড় গর্ত হয়েছে। বর্তমানে সেতুটি ঝুঁকিতে রয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, সেতুর নিচের অংশে তাকালে মনে হয় কখন যেন ধসে পড়ে। ঝুঁকি রোধে সেতু কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে।

এ ব্যাপারে বাংলাদেশ সেতু কর্পোরেশনের প্রকৌশলী লিকায়ত আলীর সাথে যোগাযোগ করলে ব্রিজে ঝুঁকি রয়েছে বিষয়টি স্বীকার করে বলেন, পুরনো এই ব্রিজের পশ্চিম পাশে ৬৩ মিটার উচু ১০ লেনের একটি ব্রিজ হবে, পজিশন হয়েছে পাঁচ লেনের। এর পশ্চিম পাশে আরো একটি বেলী ব্রিজ নির্মাণ হচ্ছে। বেলী ব্রিজ নির্মাণ হলে টঙ্গীর এই পুরনো ব্রিজটি ভেঙে ফেলা হবে। আশা করি আগামী বছরের জুন অথবা জুলাই মাসের মধ্যে নতুন ব্রিজে গাড়ি চলাচল করতে পারে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ