ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কায়দার প্রাইভেটকারে চোরাই গরু, আটক -১

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কায়দায় প্রাইভেটকারে ভেতরে ঢুকিয়ে চুরির গরু নিয়ে পালানোর সময় ফারুক মিয়া (৪০) নামক এক চোরকে আটক করে সরাইল হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গরুসহ আটক চোর ফারুক হবিগঞ্জ জেলার লাখাইয়ের ইসমাইল মিয়ার ছেলে।পুলিশ ও স্হানীয়রা জানায়,ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজনের বিষয়টি নজরে পড়ে। কুট্রাপাড়া মোড়ে প্রাইভেটকারটি আটক করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। সে গরুটি গাড়িতে করে মৌলভীবাজার নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সরাইলের কুট্রাপাড়া এলাকায় গরুটি চুরি করে প্রাইভেটকারে ঢুকিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এসময় স্হানীয়রা গরু-প্রাইভেটকারসহ চোর ফারুককে আটক আমাদের কাছে সোর্পদ করে।

এ জাতীয় আরও খবর

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী