শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিতু হত্যা মামলার তদন্ত রিপোর্ট না দেয়ায় অসন্তোষ হাইকোর্টের

news-image

নিউজ ডেস্ক : সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্ত রিপোর্ট দাখিল না করায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট।

আদালত মামলার সংশ্লিষ্ট কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, ২০১৬ সালের জুনে হত্যার ঘটনা ঘটে। সাড়ে চার বছর হয়ে গেল আজও তদন্ত রিপোর্ট দাখিল করতে পারেননি। কেন তদন্ত রিপোর্ট দিতে পারছেন না।

মামলার এক আসামির জামিন শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এমন মন্তব্য করেন। পরে আদালত জামিন আবেদনটি আগামী দুই মাস স্ট্যান্ড ওভার (মুলতবি) রাখেন। এর মধ্যে মামলার তদন্তের অগ্রগতি জানাতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

তিনি বলেন, মামলার কারাবন্দি আসামি মোতালেব মিয়া ওরফে ওয়াসিমের জামিন আবেদন করলে গত ৩ নভেম্বর হাইকোর্ট এক আদেশে মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেন। তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা হাজির হয়ে আদালতকে বলেন- তিনি কিছুদিন আগে তদন্তভার পেয়েছেন। এরপর আদালত উল্লে­খিত মন্তব্য করেন এবং আদেশ দেন। আদালতে আসামিপক্ষে আইনজীবী ছিলেন শংকর প্রসাদ দে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রামে গুলি করে মিতুকে হত্যা করা হয়। পরে খুনিরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন বাবুল আক্তার। এ ঘটনায় ওই বছরের ২৬ জুন মো. আনোয়ার ও মো. মোতালেব মিয়া ওরফে ওয়াসিমকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে এ দুইজনের দেয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের মূল ‘পরিকল্পনাকারী’ হিসেবে মুছার নাম উঠে আসে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ