,

১১ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের জন্য আসছে সুখবর

news-image

নিজস্ব প্রতিবেদক : বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের ১১ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের জন্য সুখবর আসছে। মাঠ প্রশাসনে কাজ করা এসব পদের কর্মচারীরা পদোন্নতির সুযোগ তৈরি এবং বেতন বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। তবে সরকারের পক্ষ থেকে সাড়া মিলছিল না।

গত ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত টানা কর্মবিরতি পালন করে প্রতিবাদ জানানোর পর এবার তাঁদের দাবি মানার উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে গত সপ্তাহে এসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লিখিত পদের সমান গ্রেডে কাজ করা সচিবালয়ের কর্মচারীরা পদোন্নতির সুযোগ পান। একই রকম সুযোগ মাঠ প্রশাসনের কর্মচারীদেরও দাবি। শেষ পর্যন্ত মাঠপর্যায়ের কর্মচারীদের পদ-পদবি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে এসংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। দ্রুতই সুখবর পাবেন মাঠ প্রশাসনের কর্মচারীরা। সূত্র : কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা