রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ছে উত্তেজনা, হাইপারসোনিক মিসাইল তৈরির পরিকল্পনায় যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া

news-image

অনলাইন ডেস্ক : চীন ও রাশিয়ার হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে শব্দের বেগের চাইতে ৫গুন গতি সম্পন্ন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে অস্ট্রেলিয়া।

বার্তা সংস্থা আলজাজিরার বরাতে জানা যায়, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস বলেন, আগ্রাসী তৎপরতার জবাব দিতে আমরা প্রতিরক্ষা বাহিনীর ক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ বাড়ানো অব্যাহত রাখব। তবে সমীক্ষকদের ধারণা, মিসাইল উন্নয়নে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার সহযোগিতা,শুধু উত্তেজনাকেই বাড়াবে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী এই দ্বিপাক্ষিক প্রকল্পটিকে “গেম-চেঞ্জিং সক্ষমতা” বলে অভিহিত করেছেন, তবে ক্ষেপণাস্ত্রগুলো কবে থেকে কার্যকর হবে তা জানাননি।তিনি আরও বলেন, আমরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনায় প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ ডিফেন্স মাইকেল ক্র্যাটিসিয়োস বলেন, এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে সাউদার্ন ক্রস ইন্টিগ্রেটেড ফ্লাইট রিসার্চ এক্সপেরিমেন্ট (এসসিএফআইআরই) নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ান সামরিক বাহিনীর ১৫ বছরের প্রচেষ্টায় এ প্রকল্প বাস্তবায়ন হয়েছে।সূত্র : বাংলাদেশ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী