,

চিত্রনায়িকা শিল্পী পরিবারসহ করোনায় আক্রান্ত

news-image

বিনোদন প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আঞ্জুমান শিল্পীসহ তার পরিবারের সদস্যরা। শিল্পী, তার স্বামী ও দুই সন্তান কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা।

বর্তমানে নিজ বাসায় তারা আইসোলেশনে রয়েছেন জানিয়ে শিল্পী বলেন, ‘দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই আমরা বাসায় আছি। মাসখানেক ধরে আমার স্বামী অফিস করছেন। এরমধ্যে তার জ্বর আসে। এরপর আমার ও আমার দুই বাচ্চারও জ্বর আসে। সন্দেহ হওয়ায় গত শনিবার আমরা কোভিড-১৯ পরীক্ষা করালে আমাদের চারজনের রিপোর্ট পজিটিভ এসেছে।’

তিনি আরও বলেন, ‘বাসায় আম্মা থাকেন, তিনি সংক্রমিত হননি। তাছাড়া কাজের লোকও সুস্থ আছে। আমাদের হালকা জ্বর ও খাবারের স্বাদ না পাওয়া ছাড়া, আপাতত আর কোনো সমস্যা হচ্ছে না।’ দ্রুত সেরে ওঠার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই চিত্রনায়িকা।

উল্লেখ্য, ১৯৯৪ সালে আওলাদ হোসেন চাকলাদারের ‘নাগ নর্তকী’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান শিল্পী। তবে ১৯৯৫ সালে শিল্পীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হলো আমিন খানের বিপরীতে ‘বাংলার কমান্ডো’। এরপর নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘বাবা কেন চাকর’ ছবির মধ্য দিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। শিল্পীর মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি নায়করাজ রাজ্জাকের ‘প্রেমের নাম বেদনা’ ও দেওয়ান নজরুলের ‘সুজন বন্ধু’।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম