শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীকে হত্যার হুমকি

image_123724_0ডেস্ক রির্পোট : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মোবাইল ফোনে খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্ত।
শনিবার রাজধানীর রমনা থানায় হুমকির বিষয় উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মন্মথ রঞ্জন বাড়ৈ।
 
মন্মথ রঞ্জন সংবাদমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার একটি অচেনা নম্বর থেকে মন্ত্রীর মোবাইল ফোনে একটি খুদেবার্তা (এসএমএস) মেসেজ আসে। তাতে বিভিন্ন অভিযোগে মন্ত্রীকে দোষারোপ করা হয়।  বার্তার শেষ দিকে অজ্ঞাত প্রেরক মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়।