রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় পরাজয়ে সিরিজ হারল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ বাকি থাকতে জিতে নিল স্বাগতিক অস্ট্রেলিয়া। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫১ রানে জয় পেয়েছে অজিরা। এর আগে শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে অজিরা জয় পেয়েছিল ৬৬ রানে। সিরিজের শেষ ম্যাচটি হবে ২ ডিসেম্বর।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে অস্ট্রেলিয়ার দেয়া ৩৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৮ রান করে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন কোহলি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ রান করেন লোকেশ রাহুল। বাকিদের কেউ হাফ সেঞ্চুরির গণ্ডি পেরোতে পারেননি। অজি পেসার প্যাট কামিন্স ৬৭ রান দিয়ে তিনটি উইকেট নেন। এছাড়া অ্যাডাম জাম্পা ২টি, হ্যাজলেউড ২টি, হেনরিকেস ১টি ও ম্যাক্সওয়েল ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে স্বাগতিকরা করেছে ৩৮৯ রান। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি করেছেন স্টিভেন স্মিথ। ৬৪ বলে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৪ রান করেন তিনি। তাণ্ডব চালিয়েছেন ম্যাক্সওয়েলও। ২৯ বলে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬৩ রান করে অপরাজিত থাকেন তিনি।

ওপেনিং জুটিতে অ্যারোন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার ১৪২ রানের জুটি গড়েন। ফিঞ্চ ব্যক্তিগত ৬০ রানে আউট হওয়ার পর ওয়ার্নার আউট হন ব্যক্তিগত ৮৩ রানে। চার নম্বর পজিশনে নেমে ৬১ বলে ৭০ করেন লাবুশানে।

ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ শামি ১টি, জ্যাসপ্রীত বুমরাহ ১টি ও হার্দিক পান্ডিয়া ১টি করে উইকেট শিকার করেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী