,

বিতর্ক হিরো আলমের গান নিয়ে

news-image

বিনোদন ডেস্ক : ফেসবুক বা ইউটিউবের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। শোবিজ অঙ্গনে পা রাখার পর থেকেই তাকে ঘিরে হয়েছে নানা সমালোচনা। অভিনয়ে তার অগাধ আগ্রহকে মানুষ যেমন সাধুবাদ জানিয়েছে, তেমনই তাকে ঘিরে হয়েছে বিতর্ক। তার মাঝেই হিরো আলম নাম লিখান মূল ধারার চলচ্চিত্রে। কাজ করেন ‘মার ছক্কা’য়। করোনাকালীন হল বন্ধ থাকার পর তার অভিনীত, প্রযোজিত ‘সাহসী হিরো আলম’ ছবি দিয়েই খুলেছে বন্ধ সিনেমা। এখানেও তাকে ঘিরে হয়েছে সমালোচনা।

সম্প্রতি হিরো আলম নাম লিখিয়েছেন গানে। কণ্ঠ দিয়েছেন ‘হিরো আলমের বাবু খাইছো’ শিরোনামের একটি গানে। যা নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। গত বৃহস্পতিবার প্রকাশিত গানটি ইতিমধ্যেই দেখেছেন ১ লাখ ৪৮ হাজারেরও বেশি দর্শক। আর গানটির কমেন্ট বক্সেই দর্শক করেছেন নানা বিতর্কিত মন্তব্য।

আসিক মিয়া নামে একজন দর্শক লিখেছেন- আমার এক বন্দু প্রেমে ছেকা খেয়ে ৫ বছর ধরে হাসে না। এই গান শোনার পর আজ হাসি দিলো। ধন্যবাদ হিরো আলম।

অন্য একজন লিখেছেন, কি অসাধারণ গলা আর গানের কথাগুলো, কত উন্নত মানের। কি … ছিড়লাম সারা জীবন, এইটাই বুঝলাম নাহ। এই গান শুনে ম্যারাডোনা শেষ।

আকরাম হোসেনে লিখেছেন, এই গানটা শোনার পরে ৯০% মানুষ প্রতিজ্ঞা করবে, তারা আর কখনো গান শুনবে না। বাকি ১০% আত্মহত্যা করার চেষ্টা করবে। কিন্তু একটাও মরবে না।

সাদ্দাম সানী লিখেছেন, আলম নাম্বার ১ ধর্ষক। বাংলা গানকেও ধর্ষণ করে দিলি… আর কোনো সেক্টর বাকি আছে!

একজন লিখেছেন, এই গান সোনার পর অনেকেই বেঁচে থেকেও মরে গিয়েছে।

শুধু দর্শকই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সংগীতাঙ্গনের মানুষরাও মুখ খুলেছেন তার গানের প্রসঙ্গে। সংগীত পরিচালক ফরিদ আহমেদ লিখেছেন, আমার নতুন একটা শখ হয়েছে। সেই গীতিকার ও সুরকারের চেহারা দেখতে চাই, যাদের কারণে হিরো আলম গানকে ধর্ষণ করেছে।

সংগীতশিল্পী লুৎফর হাসান লিখেছেন, পাগলটা গান গাইছে ছাগলের মতো। ছাগলেরা সেটা শেয়ার করছে পাগলের মতো।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম