কুমিল্লায় ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগের নেতা নিহত

comilla1ডেস্ক রির্পোট : কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত সাইফুল ইসলাম নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৯টার দিকে নগরীর মুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাইফুল ইসলাম কুমিল্লা সদরের গোবিন্দপুর এলাকার বাসিন্দা ছিলেন।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ছাত্রলীগ কর্মী সাইফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, শনিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরের সামনে ছাত্রলীগের দু’পক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। গুলিবিনিময়, ককটেল বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম, সপ্তম শ্রেণির ছাত্র মেহেদী ও ফয়েজ আহত হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার