শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘থ্যাংকস গিভিং ডে’তে করোনায় আক্রান্ত ৯০ হাজার আমেরিকান হাসপাতালে ভর্তি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ঐতিহাসিক ‘থ্যাংকস গিভিং ডে’-তে বৃহস্পতিবার করোনায় আক্রান্ত ৯০ হাজার ৪৮১ জন আমেরিকান হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটিতে গত ১৭ দিনে এতসংখ্যক লোক এক দিনে হাসপাতালে ভর্তির ক্ষেত্রে তা সর্বোচ্চ।

‘থ্যাংকস গিভিং ডে’র দিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে মোট করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১ লাখ ১০ হাজার মানুষ। এদিন দেশটিতে করোনায় মোট মারা যান ১ হাজার ২০০ জন মানুষ।

প্রসঙ্গত, প্রত্যেক বছরের নভেম্বর মাসের ৪র্থ বৃহস্পতিবার আমেরিকায় এবং অক্টোবারের ২য় সোমবার কানাডায় ‘থ্যাংকস গিভিং ডে’ পালন করা হয়। থ্যাংকস গিভিং ডে-কে অনেকে আবার দ্য টার্কি ডেও বলে থাকে। ঐতিহাসিকভাবে থ্যাংকস গিভিং ডে ধর্মীয় ও সাংস্কৃতিক একটা অনুষ্ঠান।
থ্যাংকস গিভিং ডে’র মূল উদ্দেশ্য, পরিবার, প্রতিবেশী, বন্ধুবান্ধবসহ সবাই একত্রিত হয়ে সবার জীবনের প্রতিটি সাফল্যের জন্য দেশ ও জাতির সাফল্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। খাবারের তালিকায় থাকে টার্কি রোস্ট, ক্র্যানবেরি সস, মিষ্টি আলুর ক্যান্ডি, স্টাফিং, ম্যাশড পটেটো এবং ঐতিহ্যবাহী পামকিন পাই। টার্কি ময়ূরের মতো বড় সাইজের বনমোরগ।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুসারে, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৮৬১ জন করোনায় আক্রান্ত এবং ২ লাখ ৬৩ হাজার ৪১৭ জন মৃত্যুবরণ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ