শাহজালালে সাড়ে ৮ কেজি স্বর্ণসহ আটক ৪
ডেস্ক রির্পোট : রাজধানীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি স্বর্ণসহ চারজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা আসা চার যাত্রীর দেহ ও ব্যাগ তল্লাশি করে ¯¦র্ণগুলো উদ্ধার করা হয়।
কাস্টমসের সহকারী কমিশনার রিয়াদুর ইসলাম (এসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- মাইন উদ্দিন (৪২), তার স্ত্রী আবিদা সুলতানা (৩৩) ও তাদের সন্তান মোজাক্কির মইন (৫) এবং পলি রানী (২৫)।
কাস্টমসের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম (এসি) বলেন, সকাল ৮টায় কুয়ালালামপুর থেকে আসা একটি বিমানে (বিজি০৮৭) একই পরিবারের তিনজন আসেন। পরে তাদের শরীর তল্লাশি করে ১০টি স্বর্ণের বার ও গহনা পাওয়া যায়। যার ওজন ৩ কেজি ৯৭৫ গ্রাম।
এছাড়া একই ফ্লাইটে আসা পলি রানী (২৬) নামে আরেক তরুণীর ব্যাগ তল্লাশি করে ৪ কেজি ৪৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
তিনি জানান, একটি হেয়ার ড্রায়ার মেশিনের ভেতরে অভিনব কৌশলে সাজিয়ে এ স্বর্ণ নিয়ে আসে পলি রানী নামের ওই নারী।
কাস্টমস কর্মকর্তা জানান, আইন অনুযায়ী আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।











