,

কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের আদেশ কারাগারে

11 kamruzzamanজামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কারাগার পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার দুপুর সোয়া একটার দিকে দুইজন ডেপুটি জেলার আদেশটি মন্ত্রণালয় থেকে নিয়ে গেছেন বলে জানা গেছে। ডেপুটি জেলার মোহম্মদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে দুইজন অতিরিক্ত সচিব, একজন উপসচিবসহ কারা শাখার সংশ্লিষ্টরা মন্ত্রণালয় আসেন। সকাল পৌনে ১০টার দিকে কারাগার থেকে দুইজন ডেপুটি জেলার আসেন। এর পরই কামারুজ্জামানের ফাঁসির আদেশ কার্যকর করার বিষয়ে নির্বাহী আদেশের নোটশিট তৈরি করা হয়। সংশ্লিষ্টদের স্বাক্ষর সম্পন্ন করে আদেশটি কারাগারে পাঠানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারাগারে পৌঁছানোর পর ডেপুটি জেলার মোহম্মদ লাভলু দুপুর ১টা ৩৭ মিনিটে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাহী আদেশ কারাগারে পৌঁছেছে।

তবে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বাস্তবায়ন বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কারাগার সুত্র নিশ্চিত করেছে, সরকারের পক্ষ থেকে ফাঁসি কার্যকরের আদেশ দুপুরে কারাগারে চলে এসেছে। ফাঁসি কার্যকরের ক্ষেত্রে কাগজে-কলমে আর কোনো কাজ বাকি নেই। যে কোনো সময় ফাঁসি কার্যকর করা যাবে।

কারাগার সূত্র নিশ্চিত করেছে, ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশের বিষয়টি কামারুজ্জামানকে জানানো হয়েছে।
 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর