বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল প্রতারণা, এখনই সাবধান হওয়া জরুরি (ভিডিও)

digital fakeডেস্ক রির্পোট : কিছুদিন আগে অনলাইনে বিভিন্ন প্রতারণার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে এক প্রেমিক যুগলকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এখনো কলেজের গণ্ডি পেরোয়নি আফসানা নামের মেয়েটি। অথচ এখনই অভিনব প্রতারণার সব কৌশলই রপ্ত করেছে এই মেয়েটি। তার এ প্রতারণার কাজে সাহায্য করে তার প্রেমিক।

অনলাইনে পণ্য কেনার কথা বলে ইতিমধ্যেই সে হাতিয়ে নিয়েছে বেশ কয়েকটি ল্যাপটপ, নোটবুক ও মোবাইল ফোন।

প্রতারণার অভিনব কৌশল সম্পর্কে সাংবাদিকদের কাছে আফসানা বলেন, বিভিন্ন অনলাইন পণ্য কেনাবেচার সাইট থেকে নাম্বার সংগ্রহ করতেন তিনি। সেখানে ফোন দিয়ে বলতেন তিনি একটা ল্যাপটপ কিনতে ইচ্ছুক। অন্য একটা অফিসের কথা বলে বলতেন, আমি এখানে জব করি। উনি যেন ল্যাপটপটা নিয়ে সেখানে আসে। পছন্দ হলে কিনবেন। পরে সে ব্যাক্তি ল্যাপটপ নিয়ে আসলে বসকে দেখানো কথা বলে আস্তে কেটে পড়তেন। এভাবেই বিভিন্ন সময় ল্যাপটপ, ম্যাকবুকসহ দামি দামি জিনিস জব্দ করেছেন তিনি।

প্রতারণা করার সময় রাজধানীর মোহাম্মদপুর থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-২ এর পরিচালক লে.কর্নেল মাসুদ রানা বলেন, বিক্রয়.কম, ওএলএক্স.কম এরকম বিভিন্ন ওয়েবসাইট থেকে এরা প্রথমে খুঁজে বের করেন যে কারা ল্যাপটপ, ম্যাকবুক বা এই ধরনের দামি ইলেক্ট্রনিক পণ্য বেচতে চায়। তাদেরকে তারা ফোন করে নিয়ে আসে কোন একটা অফিসে, যে অফিসটি তাদের না। সে অফিসে গিয়ে তারা ভিন্ন পরিচয়ে কিছু সময়ের জন্য অবস্থান করেন। এ অফিসটিকে ব্যবহার করেই তারা এসব প্রতারণা করেন।

প্রায় একবছর ধরে এ ধরনের প্রতারণা করে আসছিল আফসানা ও তার প্রেমিক।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা