বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেলফির জন্য টুইলফি স্টিক!

5830f0c9c194c51ed6abde90abe5dc34-6আন্তর্জাতিক ডেস্ক : খুদে ব্লগ লেখার জনপ্রিয় সাইট টুইটার এবার সেলফি তোলার জন্য যন্ত্র নিয়ে আসছে। আর নতুন এ যন্ত্রের মাধ্যমে হার্ডওয়্যার ব্যবসায় নাম লেখাতে যাচ্ছে টুইটার। ‘টুইলফি স্টিক’ নামের নতুন এ যন্ত্রের সাহায্যে সেলফি তোলার বিষয়টি আরও সহজ হবে বলে ধারণা করছেন টুইটার কর্তৃপক্ষ। যেহেতু এ যন্ত্রের নির্মাতা টুইটার তাই টুইটার ব্যবহারকারীদের জন্যও থাকছে বিশেষ সুবিধা। দ্রুত এ যন্ত্র দিয়ে সেলফি তুলে সেটি টুইটারে প্রকাশ করার পদ্ধতিও থাকছে এ যন্ত্রে। সম্প্রতি যন্ত্রটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

১০ থেকে প্রায় ৩৬ ইঞ্চি দৈর্ঘের এ টুইলফি স্টিক তৈরির ক্ষেত্রে দারুণ কিছু কাজ করেছেন নির্মাতারা। সোলার চার্জারের সাহায্যে যাতে এটি চার্জ করা যায় এবং এর ব্যাটারি লাইফও যাতে দীর্ঘ হয় সে বিষয়েও হয়েছে বিস্তর গবেষণা। রাখা হয়েছে বিশেষ রিমোট শাটার বোতাম যাতে ক্লিক করে সেলফি তুলেই সেটি টুইটারে সরাসরি শেয়ার করা যাবে। এ ক্ষেত্রে ছবি এবং ভিডিও দুটিই দ্রুত শেয়ারের সুবিধা রাখা হয়েছে। আর এ যন্ত্রের সাহায্যে শেয়ার করা সেলফিগুলো স্বয়ংক্রিয়ভাবে #Twelfie হ্যাশট্যাগ যুক্ত হয়ে যাবে। যাতে করে এ যন্ত্রের সাহায্যে তোলা ছবিগুলো সহজে খুঁজে পাওয়া যায়। স্মার্টফোন এবং ক্যামেরার সঙ্গে সহজেই সিংক্রোনাইজ করা যাবে এ যন্ত্র। শিগগিরই বাজারে পাওয়া যাবে এ টুইলফি স্টিক যার দাম পড়বে ৩৯.৯৯ ডলার।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা