শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদার নামে শতাধিক খুনের মামলা তৈরি হচ্ছে

enu_247381ডেস্ক রির্পোট : খালেদা জিয়ার নামে শতাধিক খুনের মামলা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু । তিনি বলেন, বেগম খালেদা জিয়া কোন মামলা থেকেই রেহাই পাচ্ছেন না। বেগম জিয়ার নামে ১৩০ এর অধিক খুনের মামলা তৈরি হচ্ছে। এসব মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালত তাদের কাজ করবে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আগুন সন্ত্রাসীরা থাকবে না।
শুক্রবার কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, নির্বাচনকে সামনে রেখে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এখনও সন্ত্রাসী কর্মকান্ড অব্যাহত আছে।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সব প্রার্থীদের ক্ষেত্রে সমান সুযোগ দেবে। কিন্তু সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িতদের রেহাই দেবে না সরকার। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সমর্থন নিয়ে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা পোঁড়া মানুষের গন্ধ গায়ে মেখেছেন।  
কামারুজ্জামানের ফাঁসি রায় নিয়ে তথ্যমন্ত্রী বলেন, যেহেতু আদালত তার মৃত্যুদন্ড দিয়েছেন সেহেতু এই ব্যাপারে কোন ভুল বোঝাবুঝির সুযোগ নেই। প্রশাসন সব নিয়ম মেনে আদালতের নির্দেশ পালন করে মৃত্যুদণ্ড কার্যকর করবে।