রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ নভেম্বর বঙ্গবন্ধু টি-২০ শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : পাঁচদল নিয়ে আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী। একইদিনের দ্বিতীয় ম্যাচে খেলবে ফরচুন বরিশাল এবং জেমকন খুলনা।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বঙ্গবন্ধু টি-২০ কাপের পূর্ণাঙ্গ এই সূচি ঘোষণা করেছে। গ্রুপ পর্বে একদিন পর পর রাখা হয়েছে দুটি করে ম্যাচ। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। শেষ হবে ৪টা ৫০ মিনিটে।

এরপর দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৬টা ৩০ মিনিটে। শেষ হবে ৯টা ৫০ মিনিটে। তবে শুক্রবারের ম্যাচ ২টায় শুরু হয়ে শেষ হবে ৫টা ২০ মিনিটে। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাতটায় শুরু হবে। শেষ হবে ১০টা ২০ এ। সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পাঁচ দল গ্রুপ পর্বে খেলবে মোট ২০টি ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে আগামী ১২ ডিসেম্বর। এরপর শুরু হবে এলিমিনেটর এবং কোয়ালিফায়ারের ম্যাচ। ১৪ ডিসেম্বর মাঠে গড়াবে এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার।

পরদিন দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটর থেকে জয়ী এবং কোয়ালিফায়ারের পরাজিত দল। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ঘরের মাঠে করোনা পরবর্তী কিছুটা বড় করে আয়োজিত এই বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টের পর্দা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী