শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যথাযথ উদ্যোগ গ্রহণের জন্যই আমরা ভালো আছি : স্বাস্থ্যমন্ত্রী

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল চত্তরে বিশ্ব ডায়াবেটিস দিবসের এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

যথাযথ উদ্যোগ গ্রহণের কারণে সারা বিশ্বের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি অনেক ভালো আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘সারা বিশ্বে প্রায় ৫ কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং ১৩ লাখ লোক মৃত্যুবরণ করেছে। বাংলাদেশ সেই তুলনায় অনেক ভালো আছে। যথাসময়ে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্যই আমরা ভালো অবস্থানে আছি।’

আজ শনিবার বেলা ২টার দিকে মানিকগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল চত্তরে বিশ্ব ডায়াবেটিস দিবসের এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী এর আগে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে একটি পিসিআর ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই হচ্ছে করোনা প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার। সেই সঙ্গে আমাদের সকলকে নিয়মমত হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এখন থেকে করোনা পরীক্ষার জন্য কাউকে ঢাকায় যেতে হবে না। মানিকগঞ্জে করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে।’

সভায় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা চেম্বারের সিনিয়র সহসভাপতি আফসার উদ্দিন সরকার বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ