শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাইফ সাপোর্টে করোনা আক্রান্ত আজিজুল হাকিম

news-image

দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্ত্রী নাট্যকার পরিচালক জিনাত হাকিম, ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমও করোনায় আক্রান্ত। সবাই এতদিন বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন।

তবে আজিজুল হাকিমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

হাকিমের লাইফ সাপোর্টের খবরটি নিশ্চিত করেছেন জনপ্রিয় উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব আনজাম মাসুদ।

তিনি আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জানান, আজিজুল হাকিমেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লাইফ সাপোর্টে আছেন।

এদিকে অভিনয় শিল্পীসংঘের সেক্রেটারি আহসান হাবিব নাসিম বলেন, ‘আজিজুল হাকিম ভাইয়ের হার্ট, লান্সে জটিলতা তৈরি হয়েছে। উনার শ্বাস নেয়াতেও ঝামেলা হচ্ছে। অক্সিজেন দেয়া হচ্ছে। চিকিৎসকরাও বিশেষভাবে দেখাশোনা করছেন।’

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) তার ও তার স্ত্রী-পুত্রের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার জানা যায়, আজিজুল হাকিমের শরীরে জ্বর থাকলেও জিনাত হাকিম ও হৃদের জ্বর নেই। বাসাতেই আইসোলেশনে রয়েছেন তারা।

আজিজুল হাকিমের বয়স হয়েছে ৬১ বছর। টেলিভিশন, সিনেমা এবং মঞ্চের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। ১৯৮১ সালে কর্মজীবন শুরু করেন তিনি। টিভি নাটকে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন এ অভিনেতা।

১৯৯৩ সালে নাট্যকার জিনাত হাকিমকে বিয়ে করেন আজিজুল হাকিম। মেয়ে নাজাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ানকে নিয়েই তাদের সংসার।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ