ব্রাহ্মণবাড়িয়ায় উপবন ট্রেন থেকে ১৬৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় উপবন এক্সপ্রেস ট্রেন থেকে ১৬৮ বোতল ফেন্সিডিল এবং ২ টি মোবাইল ফোন সহ খলিলুর রহমান ওরফে রিপন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার ভোর সাড়ে ৪টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এই অভিযান পরিচালিত হয়। আটক মাদক ব্যবসায়ীর খলিলুর রহমান ওরফে রিপন পাবনা জেলার বেড়া উপজেলার মাছখালী গ্রামের মরহুম তবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের স্কোয়াড অফিসার এএসপি আবু সাঈদের নেতৃত্বে র্যাব সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ট্রেনের একটি বগী থেকে ( বগী নং ৬০০৫) ১৬৮ বোতল ফেন্সিডিল এবং ২ টি মোবাইল ফোন সহ খলিলুর রহমান রিপনকে আটক করে।
র্যাব জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৮৪ হাজার টাকা। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।











