,

দক্ষিণে আব্বাস, উত্তরে তাবিথ

tabith-awal20150407212423-400x250সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির সর্মথন পেলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল।

বৃহস্পতিবার রাতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে  বের হয়ে আদর্শ ঢাকা আন্দোলনের আহবায়ক প্রফেসর ড. এমাজউদ্দীন আহমেদ একথা জানান। তিনি এসময় সাংবাদিকদের বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস এবং উত্তরে তাবিথ আউয়ালকেই সমর্থন দিয়েছে বিএনপি।

এর আগে রাত ৮টা ১০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। প্রতিনিধি দলে ছিলেন সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবউল্লাহ, ড. সুকোমল বড়ুয়া, আ ফ ম ইউসুফ হায়দার, কবি আব্দুল হাই শিকদার।

বৈঠক শেষে অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করে তাবিথ আউয়ালকে সমর্থনের সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, ‘দুই মেয়র প্রার্থীর ব্যাপারে চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মতি রয়েছে। তার সম্মতিতেই প্রার্থী চ’ড়ান্ত করা হয়েছে।

আর্দশ ঢাকা আন্দোলন কমিটির সদস্য সচিব শওকত মাহমুদ বলেন, দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নির্বাচনী প্রচারণা ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে শিগগিরই জানানো হবে। নির্বাচনী প্রচারণার যাবতীয় দিক-নির্দেশনা দেবেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ