বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বহিরাগতসহ ৬ জন এইচএসসি পরীক্ষার্থীকে বহিস্কার ও অর্থদন্ড

bohiskerস্টাফ রিপোর্টার নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ডিগ্রী কলেজে এইচএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে নকলের দায়ে ছয় শিক্ষার্থীকে বহিস্কার হয়েছে। একই সঙ্গে ওই ছয় শিক্ষার্থীসহ সাতজনকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জম আহমদ ও সহকারি কমিশনার (ভূমি) সরকার আব্দুল্লাহ আল-মামুন পরীক্ষা কেন্দ্রে গিয়ে শিক্ষার্থীদেরকে নকল করতে দেখে এ সাজা প্রদান করেন।
নকল করার দায়ে বহিস্কৃতরা হলো, সাদেকুর রহমান, তোফাজ্জল হোসেন, আতাউর রহমান, বাহার উদ্দিন, জসিম উদ্দিন, নুরুত্তম দাস। পরে সাদেকুরকে দুই হাজার, তফাজ্জলকে এক হাজার, আতাউরকে পাঁচশ’, বাহারকে তিন হাজার, জসিমকে এক হাজার ও নরত্তম দাসকে দুই হাজার টাকা জরিমানা করেন আব্দুল্লাহ আল-মামুনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নকল সরবরাহ করার দায়ে সাদ্দাম হোসেন নামে একজন বহিরাগতকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা