নিখোঁজের পাঁচ দিন পর শিশুর লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের পাঁচ দিন পর মো. সাজিদ উল্লাহ (০৫) এক নামের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামের ফসলি জমি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত সাজিদ সুহিলপুর গৌতমপাড়ার হোসেন মিয়ার ছেলে। গত ৫ এপ্রিল বাড়ির পাশে খেলার সময় সাজিদ উল্লাহ নিখোঁজ হয়। স্বজনরা খোজাখুঁজি করেও তাকে আর পায়নি। এ ঘটনায় গত ৬ এপ্রিল (সোমবার) সাজিদ উল্লাহর বাবা হোসেন মিয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন জাঙ্গাল গ্রামের জরিনা বেগমের ফসলি জমিতে সাজিদের গলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর বলেন,‘লাশটি পঁচে প্রায় গলে গেছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি বলে তিনি জানান।











