,

কামারুজ্জামানকে দাফনের প্রস্তুতি শুরু করেছেন স্বজনেরা

Kamaruzzamaner_Koborডেস্ক রির্পোট : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। ইতিমধ্যেই তার বিচারের আইনি সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আইনি সব প্রক্রিয়া শেষে এখন রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ রয়েছে তার জন্য।

এদিকে মুহাম্মদ কামারুজ্জামানের দাফনের প্রস্তুতি শুরু করেছেন শেরপুরের গ্রামে তার স্বজনরা। শেরপুর সদরের কুমরি বাজিতখিলা এতিমখানা সংলগ্ন পৈতৃক জমিতে বুধবার প্রস্তুতি দেখা যায়।

বুধবার বিকালে ট্রাকে করে মাটি ফেলে কামারুজ্জামান প্রতিষ্ঠিত এতিমখানা, মসজিদ ও কুমরি দাখিল মাদ্রাসার কাছে বাজিতখিলা গাজীরখামার রাস্তার পাশের জমিটি উঁচু করা হয়। এতিমখানার ফাঁকা জায়গায় কবরের জন্য ইট ও বালু এনেও রাখা হয়। কামারুজ্জামানের ভাইসহ আত্মীয়-স্বজনরা সেখানে কবর প্রস্তুতির কাজের তদারক করেন।

কামারুজ্জামানের বড় ভাই কফিল উদ্দিন সাংবাদিকদের বলেন, তার ভাইয়ের শেষ ইচ্ছা এবং পরিবারের সদস্যদের সিদ্ধান্তেই এতিমখানার পাশের পৈতৃক জমিতে কবর দেওয়ার প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতির ক্ষমা না পেলে কামারুজ্জামানের ফাঁসির দণ্ড যদি কার্যকর হয়, তাহলে এখানেই তাকে দাফন করা হবে বলে জানান কফিল।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে কামারুজ্জামানের লাশ হস্তান্তর, জানাজার নামাজ ও কবর দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে ইতোমধ্যে আবেদন করা হয়েছে।

এর আগে শেরপুরের মাটিতে কামারুজ্জামানকে কবর দিতে না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

সে বিষয়ে কফিল উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিবারে কাছে না দেওয়ার কোনো নজির পৃথিবীতে নেই। তারা বললেই তো হবে না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ